1. dailyainerkantho@gmail.com : admin :
মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়,তাপমাত্রা ১১.৭ ডিগ্রি সেলসিয়াস - dailyainerkantho
৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বৃহস্পতিবার| রাত ১১:৫৪|

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়,তাপমাত্রা ১১.৭ ডিগ্রি সেলসিয়াস

খাদেমুল ইসলাম, পঞ্চগড় জেলা প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ডিসেম্বর ২, ২০২৫,
  • 95 Time View

পঞ্চগড় জেলা প্রতিনিধি খাদেমুল ইসলাম!
মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে উত্তরের জনপদ পঞ্চগড়ের তেতুলিয়া । একদিনর ব্যবধানে তেতুলিয়া ১.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে গেছে। গত কয়েক দিন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস ঘর থেকে ১৩ ডিগ্রির ঘরে নেমে গেছে। ফলে বাড়ছে শীতের প্রকোপ।

মঙ্গলবার (০২ জানুয়ারি) তেতুলিয়া সকাল ৯ টায় ১১.৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে। এর তিন ঘন্টা আগে,সকাল ৬ টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে ১২ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে, উত্তরের হিমেল বাতাসের সঙ্গে রাত থেকে সকাল পর্যন্ত কুয়াশায় ঢাকা থাকে পুরো এলাকা। সকালের দিকে সূর্যে দেখা মিললেও বিকেল ৪টা বাজতে না বাজতেই ফের হারিয়ে যায়। পঞ্চগড়ের আশপাশের জেলায় কয়েক দিন থেকে হিমালয়ের হিমেল বাতাসে ঠান্ডা অব্যাহত রয়েছে। সকাল সকাল রোদের ঝলমলে রোদের দেখা মিললেও তেমন উত্তাপ নেই। রাতে ও সকালে ঠান্ডার কারণে গ্রাম-গঞ্জের মানুষ শীতের গরম কাপড় পরিধান করছে। তবে গত কয়েকদিন থেকেই শীতের তীব্রতা হঠাৎ বেড়ে যাওয়ার কষ্টে দিন কাটাচ্ছেন নিম্ন আয়ের মানুষগুলো। এছাড়াও দিনের বেলা রোদের দেখা মিললেও কমেনি শীতের তীব্রতা । সারাদিন ঠাণ্ডা আবহাওয়া আর শেষ বিকালে শীতের তীব্রতা আরো বৃদ্ধি পায়।

এছাড়া শীতের তীব্রতা বাড়ায় হাসপাতাল গুলোর বহির্বিভাগে প্রতিদিন শীতজনিত রোগীর ভিড় থাকছেই। হাসপাতালে প্রতিদিন রোগীরা চিকিৎসা নিচ্ছেন। এদের বেশির ভাগই শিশু ও বৃদ্ধ। যারা বেশি অসুস্থ হয়ে পড়ছেন তারাই কেবল হাসপাতালে ভর্তি হচ্ছেন।

তেঁতুলিয়ার প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ বলেন, মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১১.৭ ডিগ্রির ঘরে নেমে গেছে। উত্তর হিমালয়ের কাছাকাছি হওয়ায় উত্তর- পশ্চিমাঞ্চল থেকে বয়ে আসা হিমেল হাওয়ার কারনে তীব্র ঠান্ডা অনুভুত হচ্ছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। আজ মঙ্গলবার (০২ জানুয়ারি) সকাল ৯ টায় তেঁতুলিয়ায় সারাদেশের মধ্যে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১১.৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এর তিন ঘন্টা আগে সকাল ৬ টায় তেঁতুলিয়ায় ১২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। ফলে এ জেলায় তীব্র শীত অনুভূত হচ্ছে । এসময় বাতাসের আদ্রতার পরিমাণ ৭৯ শতাংশ। এ সামনের দিকে তাপমাত্রা আরো কমতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com