1. dailyainerkantho@gmail.com : admin :
যথাযোগ্য মর্যাদায় তেতুলিয়া শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা - dailyainerkantho
৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বৃহস্পতিবার| সন্ধ্যা ৬:৫৯|

যথাযোগ্য মর্যাদায় তেতুলিয়া শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা

খাদেমুল ইসলাম, পঞ্চগড় জেলা প্রতিনিধি
  • Update Time : সোমবার, ডিসেম্বর ১৫, ২০২৫,
  • 169 Time View

পঞ্চগড় জেলা প্রতিনিধি:খাদেমুল ইসলাম!

তেতুলিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার (১৪ ডিসেম্বর) সকালে তেতুলিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
তেতুলিয়া উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আফরোজ শাহিন খসরু। সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম আকাশ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহবুবুল আলম, উপজেলা কৃষি অফিসার সাবরিনা আফরিন ,তেতুলিয়া উপজেলা আইসিটি অফিসার নবিউল কারিম সরকার,উপজেলা প্রকৌশলী ইদ্রিস আলী,মাধ্যমিক শিক্ষা অফিসার শওকত আলী, তেতুলিয়া প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ নাজমুন হক,

তেঁতুলিয়া টুরিস্ট পুলিশ আআব্দুর আজিক,তেতুলিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম,তেতুলিয়া উপজেলা তথ্যসেবা কর্মকর্তা ফাতেমা-তুজ জোহরা তেতুলিয়া ,উপজেলা যুবদলের আহবায়ক খন্দকার আবু নোমান এনাম,তেতুলিয়া উপজেলা এনসিপি অবসর সেনা সদস্য আহবায়ক হাবিবুর রহমান হাবিব, তেতুলিয়া ৩নং ইউনিয়ন জামাত সেক্রেটারি জয়নাল,উপজেলা ব্লাট স্টার ক্লবের সভাপতি,তেঁতুলিয়া প্রেসক্লাবের সদস্য আহসান
,তেঁতুলিয়া মডেল থানার মডেল থানা ওসি রাসেদুল ইসলাম, প্রমুখ।
এছাড়াও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ দিন সকালে বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় এক মিনিট নীরবতা পালন এবং শহিদ বুদ্ধিজীবীদের রুহের মাগফিরাত ও আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com