1. dailyainerkantho@gmail.com : admin :
রক্ত, বৃক্ষ আর বন্ধনে ১৭ বছরের তারুণ্য - dailyainerkantho
২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| বিকাল ৪:০৮|
শিরোনামঃ
পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয় স্বরাষ্ট্রমন্ত্রী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল বাস্তবায়ন কমিটির বৈঠক অনুষ্ঠিত প্রেমের সম্পর্কের পর বিয়ে, অর্থ আত্মসাৎ, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে স্বামীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জুলাই অভ্যুত্থানের একমাত্র মাস্টারমাইন্ড মহান আল্লাহ,ইনসাফ গার্ডের সভাপতি খান রায়হান রাজশাহীতে সাংবাদিক সম্রাটকে কুপিয়ে জখম, অবস্থা আশঙ্কাজনক সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লক্ষ টাকার মালামাল জব্দ, গোডাউন সিলগালা এফআইআরে নাম না থাকলেও নুসরাত হত্যা মামলায় সাজা খাটছেন অর্ধ যুগের বেশি. হাইকোর্টে ন্যায়বিচার চান ভক্তভোগীর স্বজনরা. হরিণাকুণ্ডু উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত: স্কাউটিং কে গতিশীল করতে আমি সর্বাত্মক সহযোগিতা করবো- গাজালা পারভীন রুহী বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে ২ হাজার ট্যাপেন্টারডল ট্যাবলেট উদ্ধার, তিনজন গ্রেপ্তার!!

রক্ত, বৃক্ষ আর বন্ধনে ১৭ বছরের তারুণ্য

ইবি প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, জুলাই ২৯, ২০২৫,
  • 131 Time View

১৭তম বছরে পদার্পণ করেছে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সামাজিক, স্বেচ্ছাসেবী ও অরাজনৈতিক সংগঠন ‘তারুণ্য’। মঙ্গলবার (২৯ জুলাই) দুপুর ২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের টিএসসিসি করিডোরে আলোচনা সভা, কেক কাটা ও বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন ‘তারুণ্য’র সদস্যরা।

তাবাসসুম মোহসীনা’র সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন সংগঠনটির বর্তমান সভাপতি মুরসালিন ইসলাম তুরান, ১৪ তম সভাপতি মারুফ হোসেন ও সাধারণ সম্পাদক রিফাত মাশরাফি প্রত্যয়। ১৫ তম সভাপতি আমিনুল ইসলাম ও সাধারণ-সম্পাদক ফাবিহা বুশরা। সুবাসিত সদস্য সুকান্ত দাস, অর্নবসহ তারুণ্য অন্যান্য সদস্যরা।

এসময় মারুফ হোসেন বলেন, তারুণ্য ১৬ বছর পেরিয়ে ১৭ বছরে পদার্পন করলো৷ অনেক সদস্য তারুণ্য থেকে বিদায় নিয়ে এখন দেশের বিভিন্ন জায়গাতে ছড়িয়ে গেছে। এই সুবাসিত সদস্যদের নিয়ে একটু পূর্ণমিলনী করতে চাই। যেটি বর্তমান সদস্যের সাথে সাবেক সদস্যদের একটি যোগসূত্র তৈরি করবে। তারুণ্য’র লাইব্রেরীর কার্যক্রমের জন্য একটি লাইব্রেরী ভ্যান করতে চাই এবং রক্তদান অ্যাপস্ করে ডিজিটালি রক্তদান কর্মসূচি পরিচালিত করতে চাই। নতুন কমিটির নিকট প্রত্যাশা করি।

সদ্য সাবেক সভাপতি আমিনুল ইসলাম বলেন, তারুণ্য ২০০৯ সাল থেকে বিভিন্ন সামাজিক কাজে যুক্ত আছে। যার মধ্যে অন্যতম একটি কার্যক্রম হলো রক্তদান। তারুণ্য প্রতিদিন প্রায় দুই থেকে তিন ব্যাগ রক্তের জোগাড় করে থাকে। এভাবে দীর্ঘ ১৫ বছর কাজ করে কতগুলো মানুষের জীবন বাঁচিয়েছে তারুণ্য এটা ভাবতেই গাঁ শিউরে ওঠে। যারা তারুণ্য প্রতিষ্ঠা করেছে এবং এত সুন্দর একটি কার্যক্রম বাস্তবায়ন করেছে তাদের এই উদ্যোগ এখনো সমাজের বিভিন্ন জায়গাতে কাজে লাগছে।

তিনি আরো বলেন, তারুণ্য’র সদস্যরাই তারুণ্য’র প্রাণ ও শক্তি। তারা এখনো তারণ্যকে ধারণ করে আগলে রেখেছেন। পরবর্তী প্রজন্ম যেন আপনাদের থেকেই তারুণ্যের এই সুন্দর গুণাবালি গুলো গ্রহণ করতে পারে এবং বহুদূর নিয়ে যেতে পারে।

সংগঠনির সভাপতি মুরসালিন ইসলাম তুরান বলেন, তারুণ্য’র দীর্ঘদিন পথ চলায় সদস্যদের আত্মউন্নয়নমূলক কাজের পাশাপাশি বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। তারুণ্যের প্রত্যেকটি সদস্যের মধ্যে যে আন্তরিকতা, সে আন্তরিকতা যেন বজায় থাকে।

উল্লেখ্য যে, ‘তারুণ্য’ ইসলামী বিশ্ববিদ্যালয়ের একটি অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও জনকল্যাণমূলক সংগঠন, যা ২৯-জুলাই ২০০৯ তারিখ প্রতিষ্ঠার পর থেকে বিশ্ববিদ্যালয় ও এর পার্শ্ববর্তী এলাকায় বিভিন্ন ধরনের সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

এস.এম. শাহরীয়ার স্বাধীন
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া
০১৮৪২৪৭৯১৯৯
২৯ জুলাই, ২০২৫

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com