1. dailyainerkantho@gmail.com : admin :
রাজশাহীতে বিচারকের ছেলের হত্যার প্রতিবাদে ইবি শিক্ষার্থীদের বিক্ষোভ - dailyainerkantho
১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| মঙ্গলবার| ভোর ৫:৫৫|
শিরোনামঃ
সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনী বিলে স্বাক্ষর না করতে রাষ্ট্রপতির প্রতি জমিয়তের আহ্বান নানা আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ইবির সাদ্দাম হলে অবৈধ শিক্ষার্থী অপসারণসহ চার দফা দাবিতে ছাত্রশিবিরের স্মারকলিপি সান্তাহারে প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে পুলিশের এএসআই ক্লোজ!! সুনামগঞ্জে সার্বিক আইন-শৃঙ্খলা, উন্নয়নমূলক সমন্বয় সভা তেঁতুলিয়ায় পৃথক অভিযানে ৫৮ বস্তা সার জব্দ ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈলে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার ‘বিভেদ নয় ঐক্য’-মূলনীতিকে সামনে রেখে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ মুসলিম-হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য ফোরামের আত্মপ্রকাশ দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫ খেয়ালখুশি মতো অফিস করেন তেঁতুলিয়া  উপজেলা পল্লি উয়ন্নন বোড় বিআরডিবি কর্মকর্তা 

রাজশাহীতে বিচারকের ছেলের হত্যার প্রতিবাদে ইবি শিক্ষার্থীদের বিক্ষোভ

ইবি প্রতিনিধি
  • Update Time : সোমবার, নভেম্বর ১৭, ২০২৫,
  • 149 Time View

 

ইবি প্রতিনিধি:

রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আবদুর রহমানের বাসায় ঢুকে তাঁর ছেলেকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় ক্ষোভ ও প্রতিবাদে এবং বিচারকদের নিরাপত্তা জোরদারের দাবিতে বিক্ষোভ কর্মসূচি করেছে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন অনুষদের শিক্ষার্থীরা।

সোমবার (১৭ নভেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের মীর মোশাররফ হোসেন একাডেমিক ভবনের নিচে প্রতিবাদ কর্মসূচি করেন শিক্ষার্থীরা। এসময় তারা অপরাধীদের শাস্তির আওতায় এনে সুবিচার নিশ্চিত করার দাবি জানান।

শিক্ষার্থীরা বলেন, বিচারকরা যদি নিঃসংকোচে কাজ না করতে পারেন তাহলে বিচার বিভাগের স্বাধীনতা থাকে না। তাদের নিরাপত্তা নিশ্চিত এবং তাদের উপর হামলাকারীদের শাস্তি নিশ্চিত না করতে পারলে অপরাধের বিস্তার বাড়বে। আমরা সভ্য রাষ্ট্র গড়তে চাই। এজন্য বিচারকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বিচারকদের নিরাপত্তা বেষ্টনী বলয়ের মধ্যে থাকার ব্যবস্থা করতে হবে। বিচার বিভাগের সাথে সংশ্লিষ্ট সকলকে নিরাপত্তার ব্যবস্থা করতে হবে।

এসময় শিক্ষার্থীরা বিচার বিভাগের ওপর বাড়তে থাকা হামলা ও ভয়াবহ নিরাপত্তাহীনতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিবাদ জানান। বিচারকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ নেয়ার দাবি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com