1. dailyainerkantho@gmail.com : admin :
"রাজাকার" স্লোগা‌নের জন্য আ. লী‌গের মত ধ্বংস হ‌বে বিএন‌পি: মুফ‌তি ফয়জুল ক‌রীম - dailyainerkantho
১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বুধবার| বিকাল ৪:১২|
শিরোনামঃ
ডেঙ্গু প্রতিরোধে ইবি ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান নজরুল বিশ্ববিদ্যালয়ে নবনির্মিত কবি নজরুল বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজ ভবনের উদ্বোধন ইবির উম্মুল মু’মিনীন আয়েশা সিদ্দিকা হল স্পোর্টস ক্লাবের নেতৃত্বে ফারহানা-আজমেরী শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মুসা মিয়া জমকালো আয়োজনে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত পঞ্চগড়ে নবম শ্রেণি শিক্ষার্থী ধর্ষন পর মৃত্যু এঘটনায় গ্রেপ্তার ২ ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ফয়সল আমিনের মনোনয়নপত্র সংগ্রহ আমড়া বিক্রি করে জীবিকা ও পড়ার খরচ জুগিয়ে নজর কাড়ছে ধর্মপাশার দুই শিশু সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনী বিলে স্বাক্ষর না করতে রাষ্ট্রপতির প্রতি জমিয়তের আহ্বান নানা আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী

“রাজাকার” স্লোগা‌নের জন্য আ. লী‌গের মত ধ্বংস হ‌বে বিএন‌পি: মুফ‌তি ফয়জুল ক‌রীম

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বৃহস্পতিবার, জুলাই ১৭, ২০২৫,
  • 522 Time View

বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে ময়মনসিংহের ত্রিশালের দরিরামপুর সিএমবি মাঠে আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বিএনপি এখন স্লোগান দেয়, ‘এই দেশে রাজাকার থাকবে না!’ অথচ তাদের দল গঠনের ইতিহাসে রয়েছে এক নম্বর রাজাকার শাহ আজিজ, যাকে জিয়াউর রহমান প্রধানমন্ত্রী বানিয়েছিলেন।”

তিনি বলেন, “বিএনপি নেতারা জানেই না তাদের দলের প্রতিষ্ঠাতার প্রধানমন্ত্রী কে ছিলেন, কতজন মন্ত্রী রাজাকার ছিলেন। জ্ঞানের অভাবেই এখন তারা নিজেদের বিরুদ্ধেই স্লোগান দিচ্ছে। আওয়ামী লীগ যেমন এ স্লোগানের ফাঁদে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে, তেমনি বিএনপিও হবে।”

রাষ্ট্র সংস্কার, সংখ্যানুপাতিক পদ্ধতিতে (পিআর) নির্বাচন, ইসলামবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদ এবং ১৯৭১ সালের গণহত্যার বিচারসহ বিভিন্ন দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখা ও ত্রিশাল উপজেলা শাখার আয়োজনে জনসভাটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নূরুল করীম আকরাম এবং স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. নাসির উদ্দিন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com