1. dailyainerkantho@gmail.com : admin :
রাতে বৃষ্টির পরও ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর - dailyainerkantho
২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| রাত ১২:০৬|
শিরোনামঃ
বাংলাদেশ যুব উন্নয়ন ফোরামের সিলেট জেলা শাখার টিম লিডার হলেন রিপা বেগম হোটেল থেকে বের হতেই লুটিয়ে পড়েন সোহেল খান, মৃত্যুর আগে কী ঘটেছিল জানালেন জয়!! ঠাকুরগাঁওয়ের নিশ্চিতপুর সরকার পাড়ায় জমি জরিপ শুরু নেত্রকোনার বারহাট্টায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন এমপি অধ্যাপক ডা. আনোয়ারুল হক মনোহরগঞ্জে সৌদি প্রবাসীর বাড়িতে দুর্বৃত্তদের তাণ্ডব, ২৫ ভরি স্বর্ণালংকারসহ বিপুল অর্থ লুট ঠাকুরগাঁওয়ে শিশু অধিকার ও সুরক্ষা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে এফসিটিসির আলোকে আচরণবিধি গ্রহণ করল কুয়েট তরুণ উদ্যোক্তা খুঁজতে মনোহরগঞ্জে বাংলাদেশ ব্যাংকের কর্মশালা ৮ কোটি টাকার হেরোইন উদ্ধার রাজশাহীতে ভাই-বোন আটক কবিতার ছন্দে রাঙ্গুনিয়ায় নবান্ন উৎসব উদযাপন

রাতে বৃষ্টির পরও ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : রবিবার, জুলাই ১৩, ২০২৫,
  • 155 Time View
 বেশ অবনতি হয়েছে ঢাকার বাতাসে। বর্ষার শুরু থেকে গত কয়েক দিন রাজধানী শহরের বায়ুমান সহনীয় পর্যায়েই ছিল। তবে, আজ রোববার সংবেদনশীল স্বাস্থ্যের মানুষের জন্য স্বাস্থ্যকর নয় ঢাকার বাতাস।

বায়ুদূষণ ও বাতাসের গুণমান সূচক নিয়ে কাজ করা সুইস প্রতিষ্ঠান আইকিউ এয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্সের সকাল ৮টা ৩০ মিনিটের রেকর্ড অনুযায়ী ঢাকার বায়ুমান আজ ১৪৭, যা সংবেদনশীল স্বাস্থ্যের মানুষের জন্য অস্বাস্থ্যকর। অথচ গতকালই ঢাকার বতাস সহনীয় পর্যায়ে ছিল। গতকাল শনিবার ঢাকার বায়ুমান ছিল ৯৭।

দূষিত শহরের তালিকায় আজ ঢাকার অবস্থান ৮ম। গতকাল এ তালিকায় রাজধানী শহরের অবস্থান ছিল ১২তম।

আজ বায়ুদূষণের তালিকায় শীর্ষে আছে চিলির সান্তিয়াগো। শহরটির বায়ুমান ১৮১, যা সবার জন্য অস্বাস্থ্যকর বাতাসের নির্দেশক। শীর্ষ পাঁচে থাকা অন্য শহরগুলো হলো—পাকিস্তানের লাহোর, ইন্দোনেশিয়ার জাকার্তা, কঙ্গোর কিনশাসা ও যুক্তরাষ্ট্রের মিনেপোলিস। শহরগুলোর বায়ুমান যথাক্রমে ১৭৭, ১৭৭, ১৭৪ ও ১৭২।

বাতাসের গুণমান সূচকের (একিউআই) মাধ্যমে দূষণের মাত্রা নির্ধারণ করে নিয়মিত বায়ু পরিস্থিতি তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ-এয়ার। তাদের তালিকার প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণাই দূষণের প্রধান উৎস। বেশি মাত্রার দূষণ শ্বাসতন্ত্রের রোগ, হৃদ্রোগ এবং দীর্ঘ মেয়াদে ক্যানসারের মতো মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক ৫০-এর নিচে থাকলে বিশুদ্ধ বাতাস ধরা হয়। ৫১-১০০ হলে তা সহনীয়। ১০১-১৫০ এর মধ্যে হলে সতর্কতামূলক বা সংবেদনশীল মানুষের (শিশু ও বয়স্ক ব্যক্তি) জন্য অস্বাস্থ্যকর। ১৫১-২০০ হলে সবার জন্য অস্বাস্থ্যকর এবং সূচক ২০১ থেকে ৩০০ হলে বাতাসকে খুব অস্বাস্থ্যকর বলা হয়। আর সূচক ৩০০ ছাড়ালে সেই বাতাস দুর্যোগপূর্ণ।

বায়ুদূষণজনিত স্বাস্থ্য সমস্যায় প্রতি বছর বহু মানুষ মারা যায়। জীবাশ্ম জ্বালানি থেকে বায়ুদূষণ প্রতিবছর বিশ্বব্যাপী ৫২ লাখ মানুষের মৃত্যুর কারণ বলে ২০২৩ সালের নভেম্বরে ব্রিটিশ মেডিকেল জার্নালে (বিএমজে) প্রকাশিত একটি সমীক্ষায় তুলে ধরা হয়।

এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, গৃহস্থালি ও পারিপার্শ্বিক বায়ুদূষণের সম্মিলিত প্রভাবে বছরে ৬৭ লাখ মানুষ মারা যায়।

দীর্ঘদিন ঢাকার বাতাস অতিমাত্রায় দূষিত হওয়ায় বাইরে বের হলে সবাইকে মাস্ক পরার পরামর্শ দিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। এ ছাড়া সংবেদনশীল ব্যক্তিদের অতি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার অনুরোধও করা হয়েছে।

পাশাপাশি ইটভাটা, শিল্পকারখানার মালিক এবং সাধারণ মানুষকে কঠিন বর্জ্য পোড়ানো বন্ধ রাখা, নির্মাণস্থলে ছাউনি ও বেষ্টনী স্থাপন করা, নির্মাণসামগ্রী ঢেকে রাখা, নির্মাণসামগ্রী পরিবহনের সময় ট্রাক বা লরি ঢেকে নেওয়া, নির্মাণস্থলের আশপাশে দিনে অন্তত দুবার পানি ছিটানো এবং পুরোনো ও ধোঁয়া তৈরি করা যানবাহন রাস্তায় বের না করতে বলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com