1. dailyainerkantho@gmail.com : admin :
লাকসামে মাদকসহ আওয়ামী লীগ নেতা গ্রেফতার। - dailyainerkantho
৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| দুপুর ১:৩৮|

লাকসামে মাদকসহ আওয়ামী লীগ নেতা গ্রেফতার।

সহিদ উল্লাহ ডেণী
  • Update Time : বৃহস্পতিবার, আগস্ট ২৮, ২০২৫,
  • 99 Time View

 

লাকসামে মাদকসহ আওয়ামী লীগ নেতা গ্রেফতার

 

লাকসামে মাদকসহ এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। পরে তাকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়।
বুধবার রাতে ইয়াবাসহ মোঃ হাছান নামে ঐ আ’লীগ নেতাকে গ্রেফতার বৃহস্পতিবার (২৮ আগস্ট) কুমিল্লা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আজগরা ইউনিয়নের আশকামতা হাজী বাড়ির মৃত আব্দুল গফুরের ছেলে মোঃ হাছান (৪৫) আশকামতা গ্রাম আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট লাকসাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিলন চাকমা বলেন, পুলিশ ও সেনাবাহিনী ইয়াবাসহ আটকের পর সে দোষ স্বীকার করায় তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজনীন সুলতানা বলেন, তাকে কুমিল্লা কারাগারে পাঠানো হয়েছে। ভ্রাম্যমান আদালত তাকে ৬ মাসের কারাদণ্ড দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com