1. dailyainerkantho@gmail.com : admin :
শান্তিগঞ্জে পিস ফ্যাসিলিটেটর গ্রুপের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত - dailyainerkantho
১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| মঙ্গলবার| সকাল ৮:৪৪|
শিরোনামঃ
সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনী বিলে স্বাক্ষর না করতে রাষ্ট্রপতির প্রতি জমিয়তের আহ্বান নানা আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ইবির সাদ্দাম হলে অবৈধ শিক্ষার্থী অপসারণসহ চার দফা দাবিতে ছাত্রশিবিরের স্মারকলিপি সান্তাহারে প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে পুলিশের এএসআই ক্লোজ!! সুনামগঞ্জে সার্বিক আইন-শৃঙ্খলা, উন্নয়নমূলক সমন্বয় সভা তেঁতুলিয়ায় পৃথক অভিযানে ৫৮ বস্তা সার জব্দ ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈলে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার ‘বিভেদ নয় ঐক্য’-মূলনীতিকে সামনে রেখে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ মুসলিম-হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য ফোরামের আত্মপ্রকাশ দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫ খেয়ালখুশি মতো অফিস করেন তেঁতুলিয়া  উপজেলা পল্লি উয়ন্নন বোড় বিআরডিবি কর্মকর্তা 

শান্তিগঞ্জে পিস ফ্যাসিলিটেটর গ্রুপের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

সাইফ উল্ল্যাহ
  • Update Time : রবিবার, জুলাই ১৯, ২০২৬,
  • 117 Time View

সাইফ উল্লাহ, স্টাফ রিপোর্টার :

সুনামগঞ্জের শান্তিগঞ্জে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)-এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের এমআইপিএস (MIPS) প্রকল্পের সহযোগিতায় শনিবার সকালে বন্ধু সমাজ কল্যাণ যুবসংঘের হলরুমে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন পিএফজির পিস অ্যাম্বাসেডর সিরাজ মিয়া। সভা পরিচালনা করেন পিএফজির সমন্বয়কারী দুলন রানী তালুকদার। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের এমআইপিএস প্রকল্পের প্রতিনিধি কুদরত পাশা।
সভায় উপস্থিত ছিলেন পিস অ্যাম্বাসেডর জিয়াউর রহমান, পিস অ্যাম্বাসেডর লিটনসহ পিএফজির সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
সভার শুরুতে পিএফজির স্ব-মূল্যায়ন কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় সংগঠনের বর্তমান অবস্থান, পূর্ববর্তী কার্যক্রমের অগ্রগতি, শক্তি ও দুর্বলতা বিশ্লেষণ করা হয়। পাশাপাশি নির্ধারিত সূচকসমূহ যথাযথভাবে বাস্তবায়নের মাধ্যমে পিএফজিকে আরও কার্যকর ও গণমুখী সংগঠন হিসেবে গড়ে তোলার বিষয়ে সদস্যরা মতামত দেন।

এছাড়া এমআইপিএস প্রকল্পের কার্যক্রম শেষ হওয়ার পর পিএফজির কার্যক্রম কীভাবে টেকসইভাবে পরিচালিত হবে, সে বিষয়ে একটি ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়ন করা হয়। সভায় পিএফজির বিভিন্ন সফল উদ্যোগ পর্যালোচনা করা হয় এবং শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় কাজ করা ব্যক্তি ও সংগঠনের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।
বক্তারা বলেন, পিস ফ্যাসিলিটেটর গ্রুপ একটি উদার, অসাম্প্রদায়িক, বহুত্ববাদী, সহনশীল ও মানবিক সমাজ ও রাষ্ট্র গঠনে কাজ করে যাচ্ছে। গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ, রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতা প্রতিরোধ, সব সম্প্রদায়ের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিতকরণ এবং ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার পাশাপাশি স্থানীয় পর্যায়ে সামাজিক সমস্যা সমাধানে পিএফজি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ভবিষ্যতেও নতুন নতুন কর্মসূচির মাধ্যমে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় সংগঠনটির কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
সভায় আগামী তিন মাসের কর্মপরিকল্পনায় সম্প্রীতি সমাবেশ, ওয়াইপিএজি-এর ফলোআপ সভা এবং ওয়েভ ইভেন্ট আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় বক্তব্য দেন বিএনপির জেসমিন আক্তার ও সৈয়দ আলম, আওয়ামী লীগের সুরঞ্জিত চৌধুরী টপ্প, জয়ন্ত তালুকদার, বদরুল ইসলাম ও আলোয়া, উপজেলা সুজনের সভাপতি আবু সাইদ, পদ্মার নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান, সাংবাদিক সফিকুল ইসলাম, বিকশিত নারী নেটওয়ার্কের কুহিনুর বেগম, ইউপি সদস্য তৈয়বুন নেছা, ওয়াইপিএজির মানসুর আহমদ এবং এস এ শাওনসহ অনেকে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com