1. dailyainerkantho@gmail.com : admin :
শামীম ওসমান লুঙ্গি-গেঞ্জি পরে পালিয়েছেন। - dailyainerkantho
১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শুক্রবার| রাত ১:৪৮|
শিরোনামঃ
শীর্ষ নেতাদের রায়ের প্রতিবাদে যুবলীগ নেতাসহ আটক ৪ মাধবপুরে সরকারি চাল পাচারের অভিযোগ, শাহপুর বাজারে চালভর্তি পিকআপ আটক ঝলম (দঃ) ইউনিয়নে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আবুল বাসারের শোডাউন ও গণসংযোগ পঞ্চগড়ে মসজিদের ইমাম নারীসহ স্থানীয় দের হাতে আটক, পরে পুলিশের কাছে সোপর্দ। তেঁতুলিয়ায় বাংলাবান্ধা মহাসড়কে অবরোধ প্রশাসনের মিথ্যে মামলার অভিযোগ তেঁতুলিয়ায় মসজিদের আলেমকে রশি দিয়ে বেধে রেখে মারধর ও অপমানের প্রতিবাদে মানববন্ধন ইবিতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রস্তুতি কমিটি হারানো বিজ্ঞপ্তি। ধুলিপাড়া গ্রামের আমাদের প্রিয় মতিয়ার ভায়ের ছেলে শহীদ (১৪) হারিয়ে গিয়েছেন৷ ছেলেটা পান্টি মাদ্রাসায় পড়তো, গত শুক্রবার সকাল ৮ টার পর থেকে ছেলেটিকে পাওয়া যাচ্ছে না। মতিয়ার ভাইসহ আত্মীয়স্বজনেরা কুষ্টিয়া শহর, গ্রাম, পরিচিতদের বাড়িতে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে আজ ৬ দিন । যদি কেউ ছেলেটির সন্ধান পান তাহলে যোগাযোগ করুন। মোবাইল: 01909422521 ইবিতে শহীদ জিয়াউর রহমান হল ডিবেটিং সোসাইটি’র নবীনবরণ ও বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত চেয়ারম্যান প্রার্থী মঞ্জুর আলমের সমর্থনে বিশাল শোডাউন

শামীম ওসমান লুঙ্গি-গেঞ্জি পরে পালিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বৃহস্পতিবার, আগস্ট ২৮, ২০২৫,
  • 129 Time View

 

শামীম ওসমান লুঙ্গি-গেঞ্জি পরে পালিয়েছেন।

নারায়ণগঞ্জের আওয়ামী লীগের সাবেক এমপি শামীম ওসমান সম্পর্কে নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্যসচিব মশিউর রহমান রনি বলেছেন, নারায়ণগঞ্জের যিনি গডফাদার ছিলেন তিনি কাপড়চোপড় পরে পালাতে পারেননি। উনি লুঙ্গি ও গেঞ্জি পরিধান করে পালিয়েছেন। এর চেয়ে জঘন্য পতন বাংলাদেশে আর হয় না। আজ এটা বলার একটাই কারণ যারা রাজনীতি করেন আপনারা শুধু জনগণের জন্য রাজনীতি করেন।

তাহলে কারো এই পরিণতি হবে না।
বুধবার (২৭ আগস্ট) বিকেলে শহরের ২নং রেলগেট এলাকায় পুলিশের গুলিতে নিহত শাওন চত্বর নির্মাণ নিয়ে যুবদল নেতাকর্মীদের সঙ্গে স্থান পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। এসময় তার সঙ্গে যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মশিউর রহমান রনি বলেন, আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি দেশের মানুষের জন্য কাজ করতে বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন।

তারই ধারাবাহিকতায় বেগম খালেদা জিয়া এবং তার সুযোগ্য সন্তান তারেক রহমান বিএনপিকে এমনভাবে মানুষের সঙ্গে মিশে যাওয়ার কথা বলেছেন। যেন এই দলটি তৈরি হয়েছে শুধু সাধারণ মানুষের জন্য।
এই ধারাবাহিকতায় আমরাও সবসময় সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছি। জেলা বিএনপির আহ্বায়ক মামুন মাহমুদ আমাকে নির্দেশ দিয়েছেন এখানে শাওনের স্মৃতিতে কোনো প্রতিকৃতি করা যায় কিনা।

এই সুবাদে আমাদের এখানে আসা। ২০২২ সালের ১ সেপ্টেম্বর বিএনপি প্রতিষ্ঠাবার্ষিকীতে এই স্থানটিতেই পুলিশের গুলিতে শাওন মারা যান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com