1. dailyainerkantho@gmail.com : admin :
শিক্ষার্থীর মৃত্যুতে ইবিতে একদিনের শোক, অর্ধনমিত থাকবে পতাকা - dailyainerkantho
১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| সকাল ১০:৫১|
শিরোনামঃ
জুলাই অভ্যুত্থানের একমাত্র মাস্টারমাইন্ড মহান আল্লাহ,ইনসাফ গার্ডের সভাপতি খান রায়হান রাজশাহীতে সাংবাদিক সম্রাটকে কুপিয়ে জখম, অবস্থা আশঙ্কাজনক সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লক্ষ টাকার মালামাল জব্দ, গোডাউন সিলগালা এফআইআরে নাম না থাকলেও নুসরাত হত্যা মামলায় সাজা খাটছেন অর্ধ যুগের বেশি. হাইকোর্টে ন্যায়বিচার চান ভক্তভোগীর স্বজনরা. হরিণাকুণ্ডু উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত: স্কাউটিং কে গতিশীল করতে আমি সর্বাত্মক সহযোগিতা করবো- গাজালা পারভীন রুহী বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে ২ হাজার ট্যাপেন্টারডল ট্যাবলেট উদ্ধার, তিনজন গ্রেপ্তার!! আদমদীঘি থানা পুলিশের বিশেষ অভিযানে নারী সহ গ্রেপ্তার-৮!! নেত্রকোণা ইউনিয়ন পর্যায়ে জনপ্রিয়তার শীর্ষে চেয়ারম্যান পদপ্রার্থী মজিবুর রহমান ধর্মপাশা জয়শ্রী ইউনিয়নে আলোচনার তুঙ্গে কারানির্যাতিত যুবদল নেতা আবুল বাশার

শিক্ষার্থীর মৃত্যুতে ইবিতে একদিনের শোক, অর্ধনমিত থাকবে পতাকা

ইবি প্রতিনিধি
  • Update Time : শনিবার, জুলাই ১৯, ২০২৫,
  • 129 Time View

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর মৃত্যুতে এক দিনের শোক ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এদিন বিশ্ববিদ্যালয় পতাকা অর্ধনমিত থাকবে, সকলকে কালো ব্যাচ ধারণ করার জন্য অনুরোধ করা হয়েছে এবং তার রুহের মাগফেরত কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

শনিবার (১৯ জুলাই) রাতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ মনজুরুল হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে থেকে তথ্য জানা গেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের মেধাবী শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর অনাকাঙিক্ষত মৃত্যুতে আগামী ২০ জুলাই রোববার একদিনের শোক পালিত হবে। বাদ জোহর তার রুহের মাগফেরত কামনা করে ইসলামী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এ দিন বিশ্ববিদ্যালয় পতাকা অর্ধনমিত থাকবে এবং সকলকে কালো ব্যাচ ধারণ করার জন্য অনুরোধ করা হলো। তবে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের ক্লাস এবং ঘোষিত পরীক্ষাসমূহ যথারীতি অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (১৭ জুলাই) বিশ্ববিদ্যালয়ের আজিজ হল সংলগ্ন পুকুরে এক শিক্ষার্থীর দেহ ভাসতে দেখা যায়। বিষয়টি বুঝতে পেরে ইবি থানার ওসি মেহেদী হাসানকে খবর দিলে তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হসপিটালে নেয়া হয়।  সেখানে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার সুতপা রায় তাকে মৃত ঘোষণা করে।  সাজিদ বিশ্ববিদ্যালয়ের আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার বাড়ি টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com