1. dailyainerkantho@gmail.com : admin :
শুনানিতে মদ্যপান ভারতীয় আইনজীবীর, ভিডিও ভাইরাল - dailyainerkantho
৪ঠা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| সকাল ৮:৩০|
শিরোনামঃ
শপথ নিলেন ঠাকুরগাঁও-১ আসনের এমপি মির্জা ফয়সল আমীন পঞ্চগড়ে দেবীগঞ্জ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত সেভ দ্য গ্রিন ফাউন্ডেশনের বালাগঞ্জ উপজেলা সমন্বয়ক মো. মইনুল ইসলাম ট্রাকের সঙ্গে ভ্যানের সংঘর্ষে একজনের মৃত্যু জামালগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি-এর কার্যক্রম পর্যালোচনা ও স্থায়িত্ব বিষয়ক সমন্বয় সভা মনোহরগঞ্জে অটোরিকশায় ছাগল চুরি, স্থানীয়দের সহায়তায় আটক ৩ এমপি নুরুলের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ সুনামগঞ্জ জেলা বিএনিপর চীনা ভাষা শিক্ষা ও কর্মসংস্থানে বিশেষ অবদান: ‘ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন রিচার্ড ইন্টারন্যাশনাল-এর এমডি মনিরুজ্জামান সান্তাহার থেকে গাবতলীর তিন এলএসডিতে গেল শুধু কাগজ, অর্ধকোটি টাকার সরকারি চাল ব্যবসায়ীর গুদামে!! রাজশাহীতে উৎসবমুখর আয়োজনে ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

শুনানিতে মদ্যপান ভারতীয় আইনজীবীর, ভিডিও ভাইরাল

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শুক্রবার, জুলাই ৪, ২০২৫,
  • 222 Time View

ভিডিওটি নিয়ে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা একটি প্রতিবেদন প্রকাশ করেছে। যদিও গণমাধ্যমটি ভিডিওর সত্যতা যাচাই করতে পারেনি, তবে ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকেই এ নিয়ে শুরু হয় তীব্র বিতর্ক।

প্রতিবেদনে বলা হয়েছে, গুজরাট উচ্চ আদালতের বিচারপতি সন্দীপ ভট্টের এজলাসে গত ২৬ জুন অনুষ্ঠিত এক ভার্চুয়াল শুনানির সময় ঘটনাটি ঘটে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর উচ্চ আদালত আইনজীবী ভাস্কর তন্নার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়েরের নির্দেশ দিয়েছে।

আদালতের পক্ষ থেকে এই ঘটনাকে “অশোভনীয় আচরণ” হিসেবে উল্লেখ করে বলা হয়েছে:

অভিজ্ঞ আইনজীবীরা তরুণদের পথপ্রদর্শক। তারা যদি এমন অসংযত আচরণ করেন, তবে সেটি আগামী প্রজন্মের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে।

বর্তমানে ভাস্কর তন্নাকে কোনো ভার্চুয়াল শুনানিতে অংশ না নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া আদালত জানিয়েছে, ভবিষ্যতে তার আইনি মর্যাদা ও পেশাগত অনুমতি সম্পর্কেও পর্যালোচনা করা হতে পারে।

ভার্চুয়াল আদালত ব্যবস্থা যেখানে পেশাদারিত্ব ও শালীনতা বজায় রাখা অপরিহার্য, সেখানে এমন ঘটনা গোটা বিচার ব্যবস্থার ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ করে। আদালতের এই পদক্ষেপ একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে—আইন পেশায় শৃঙ্খলার কোনো বিকল্প নেই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com