1. dailyainerkantho@gmail.com : admin :
সবুজায়নের পথে বিশ্ববিদ্যালয়,নেতৃত্বে প্রশাসন - dailyainerkantho
৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| রাত ৪:১৫|
শিরোনামঃ
সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লক্ষ টাকার মালামাল জব্দ, গোডাউন সিলগালা এফআইআরে নাম না থাকলেও নুসরাত হত্যা মামলায় সাজা খাটছেন অর্ধ যুগের বেশি. হাইকোর্টে ন্যায়বিচার চান ভক্তভোগীর স্বজনরা. হরিণাকুণ্ডু উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত: স্কাউটিং কে গতিশীল করতে আমি সর্বাত্মক সহযোগিতা করবো- গাজালা পারভীন রুহী বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে ২ হাজার ট্যাপেন্টারডল ট্যাবলেট উদ্ধার, তিনজন গ্রেপ্তার!! আদমদীঘি থানা পুলিশের বিশেষ অভিযানে নারী সহ গ্রেপ্তার-৮!! নেত্রকোণা ইউনিয়ন পর্যায়ে জনপ্রিয়তার শীর্ষে চেয়ারম্যান পদপ্রার্থী মজিবুর রহমান ধর্মপাশা জয়শ্রী ইউনিয়নে আলোচনার তুঙ্গে কারানির্যাতিত যুবদল নেতা আবুল বাশার একই প্রকল্পে দুই দফা বরাদ্দ! আদমদীঘিতে ১ কোটি টাকা হরিলুটের অভিযোগ, তদন্তের দাবি নেত্রকোণা পৌরসভায় প্রকল্পে সাশ্রয়ের নজির, সাশ্রয়ের ১ কোটি ৩৩ লাখ টাকার নতুন রাস্তা নির্মাণ, সরকারি কোষাগারে জমা ৫৯ লক্ষ

সবুজায়নের পথে বিশ্ববিদ্যালয়,নেতৃত্বে প্রশাসন

শাহিদুল ইসলাম সবুজ,নজরুল বিশ্ববিদ্যালয়ঃ
  • Update Time : বুধবার, জুলাই ২, ২০২৫,
  • 500 Time View

শাহিদুল ইসলাম সবুজ,নজরুল বিশ্ববিদ্যালয়:
জাতীয় কবি কাজি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়কে সবুজায়ন,জীববৈচিত্র্য রক্ষা,নির্মল ও সচেতন পরিবেশ গঠন,ও পরিবেশবান্ধব বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের অভিপ্রায়ে মাসব্যাপী পরিকল্পিত বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে,যার নেতৃত্বে রয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার(২ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত কলা ভবনের সামনে কয়েকটি নারিকেল গাছের চারা রোপানের মধ্য দিয়ে এই কার্মসূচীর প্রথম পর্যায় উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।

বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘গাছ আমাদের প্রাণের বন্ধু। গাছ বাতাসকে বিশুদ্ধ করে, ছায়া দেয়, প্রাকৃতিক দুর্যোগ রোধে সহায়তা করে এবং জীববৈচিত্র্য রক্ষা করে। বৃক্ষ নিধন সহ বিভিন্ন কারনে আজ বিশ্ব জলবায়ু পরিবর্তনের হুমকির মুখে। বৈশ্বিক জলবায়ু পরিবর্তন রোধ এবং জীববৈচিত্র্য রক্ষায় বৃক্ষরোপণ এখন কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, এটি একটি নৈতিক ও পরিবেশগত দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে। ’

তিনি আরও বলেন, ‘জুন-জুলাই মাস গাছ লাগানোর উপযুক্ত সময়। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে সবুজ, নির্মল ও বাসযোগ্য রাখতে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। শুধু বৃক্ষরোপণ করলেই হবে না, সেই গাছের যত্ন নিতে হবে,বড় করে তুলতে হবে। আমি বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সকলকে আহ্বান জানাই তারা যেন পরিকল্পিত বৃক্ষরোপণ এবং বৃক্ষের যত্ন নেয়ার মাধ্যমে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে সবুজ ক্যাম্পাস হিসেবে রুপান্তরে সহযোগিতা করে। ’

এসময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী,রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মিজানুর রহমান,বিভিন্ন অনুষদের ডিন,হল প্রভোস্ট,ছাত্র-উপদেষ্টা, প্রক্টর, বিভাগীয় প্রধানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, বাংলাদেশ বনবিভাগ ময়মনসিংহ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সহায়তায় স্বল্প মূল্যের কিছু চারা ক্রয় করা হয়েছে এছাড়াও নারিকেল,কদম,জারুল,বকুল,কৃষ্ণচূড়া,পাতাবাহার,বেল, জলপাই,রঙ্গন,বেলী,নিম সহ দুই শতাধিক গাছের চারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রোপণ করার কথা জানানো হয়।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com