1. dailyainerkantho@gmail.com : admin :
সমমনা ইসলামী দলগুলোর সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করতে প্রস্তুত জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ - dailyainerkantho
৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| রবিবার| ভোর ৫:২৯|
শিরোনামঃ
জাতীয় পথশিশু দিবস ও ডেঙ্গু সচেতনতায় সিআরসির আলোচনা সভা যুব জমিয়ত সভাপতির সঙ্গে ছাত্র জমিয়তের মতবিনিময় অনুষ্ঠিত হিট প্রজেক্টের আওতায় ইবিতে ‘সুপার রেজোলিউশন মাইক্রোস্কোপ’ প্রশিক্ষণ সমমনা ইসলামী দলগুলোর সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করতে প্রস্তুত জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ তেঁতুলিয়ায় নোঙর রিভার ক্যাম্প শুভ উদ্বোধন ধর্মপাশায় সেলবরষ ইউনিয়ন বিএনপির দ্বী- বার্ষিক সম্মেলন সভাপতি আবু তাহের সোনা, সাধারণ সম্পাদক ওয়াহিদুল, সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান বিদ্যুৎ-গ্যাস-জ্বালানি সংকট নিরসনসহ ১০ দফা প্রস্তাব জমিয়তের শুরা অধিবেশনে কবি মিঠুন কুমার ঘোষকে সাহিত্য সম্মাননা ‘হাম ও ডেঙ্গুঃ জনস্বাস্থ্য সুরক্ষায় নগর পরিকল্পনার ভূমিকা’ শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত নিজের বাড়িতেই আজ পরবাসীর মতো জীবন কাটাতে হচ্ছে- তেজস্বী তুরিন

সমমনা ইসলামী দলগুলোর সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করতে প্রস্তুত জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ

আতিকুর রহমান কামালী
  • Update Time : শনিবার, অক্টোবর ৩, ২০২৬,
  • 9 Time View

 

সমমনা ইসলামী দলগুলোর সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করতে প্রস্তুত জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ

ভাতৃপ্রতিম সমমনা ইসলামী দলগুলোর সঙ্গে যথাযথ প্রক্রিয়ায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সর্বাগ্রে প্রস্তুত বলে জানিয়েছেন দলটির সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক কাসেমি।

শনিবার (৩ অক্টোবর) রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের হলরুমে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের শূরা অধিবেশন ২০২৬-এর সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। অধিবেশনে লিখিত বক্তব্য পাঠ করেন তিনি।

লিখিত বক্তব্যে মাওলানা উবায়দুল্লাহ ফারুক কাসেমি বলেন, বর্তমানে দেশ এক ক্রান্তিকাল অতিক্রম করছে। দেশের সার্বভৌমত্ব, অর্থনৈতিক স্থিতিশীলতা ও জনগণের মৌলিক অধিকার আজ নানা চ্যালেঞ্জের মুখোমুখি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, কর্মসংস্থান সংকট ও বিভিন্ন সামাজিক অস্থিরতায় জর্জরিত প্রিয় মাতৃভূমি বাংলাদেশ।

তিনি বলেন, ‘জমিয়ত কারো অন্ধ অনুসারী নয়, আবার কেবল বিরোধিতার জন্য অন্ধ বিরোধীও নয়। আমরা সততা ও ইনসাফের নীতিতে বিশ্বাসী। সরকারের যেসব উদ্যোগ ইসলাম, দেশ ও জনগণের স্বার্থ রক্ষা করে, আমরা সেগুলোকে স্বাগত জানাব, কিন্তু যখনই কারো কোনো প্রকার পদক্ষেপে দ্বীনি ভাবগাম্ভীর্য ক্ষুণ্ণ হয়, জনগণের ওপর অত্যাচার চালানো হয়, দুর্নীতি ও দুঃশাসন প্রশ্রয় পায় বা সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ে, তখন জমিয়ত তার অতীত ঐতিহ্যের ধারাবাহিকতা রক্ষা করে দেশের জনগণকে নিয়ে রাজপথে সোচ্চার ও সক্রিয় থাকবে ইনশাআল্লাহ।’

বিরোধী রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘দ্বিচারিতা, রাজনৈতিক প্রতিহিংসা ও পরশ্রীকাতরতা পরিহার করুন। ইসলাম, মুসলমান ও জাতীয় ঐক্য, জাতীয় স্বার্থ এবং জনগণের অধিকার আদায়ের ইস্যুতে সুস্থ ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখা জরুরি। জমিয়ত কখনো কোনো অন্যায় বা দেশবিরোধী এজেন্ডার অংশীদার হবে না।

‘সার্বভৌমত্ব ও জাতীয় মর্যাদার প্রশ্নে আপসহীন’ নীতির পক্ষে অবস্থান নেয় জমিয়ত উল্লেখ করে তিনি বলেন, কোনো সাম্রাজ্যবাদী বা আধিপত্যবাদী শক্তির কাছে বাংলাদেশ নতজানু হতে পারে না।

আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ করে ফিলিস্তিন, কাশ্মীর ও উইঘুর আরাকানসহ বিশ্বজুড়ে নির্যাতিত মুসলমানদের অধিকার রক্ষায় বাংলাদেশের কূটনৈতিক কণ্ঠস্বর আরও স্পষ্ট ও শক্তিশালী করার জোর দাবি জানান তিনি।

ইরানে আমেরিকার সামরিক অভিযানের তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, অপরদিকে ইরান সমর্থিত বিভিন্ন প্রক্সি কর্তৃক আহলে সুন্নাত ওয়াল জামায়াতের ভূমিতে আগ্রাসী মনোভাবেরও তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় জমিয়ত। বিশেষত হারামাইন শরীফাইনের প্রতি তাদের দূরভিসন্ধিকে চরম ধৃষ্টতা বলে মনে করে।

সমমনা ইসলামী দলগুলোর সঙ্গে ঐক্যের বিষয়ে তিনি বলেন, ‘ভাতৃপ্রতিম সমমনা ইসলামী দল গুলোর সাথে যথাযথ প্রক্রিয়ায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে জমিয়ত বরাবরের মত সর্বাগ্রে প্রস্তুত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com