1. dailyainerkantho@gmail.com : admin :
সরকারি সহযোগিতার নামে কাউকে টাকা দেবেন না, মাদক-চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর - dailyainerkantho
১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শুক্রবার| সন্ধ্যা ৭:১২|
শিরোনামঃ
সরকারি সহযোগিতার নামে কাউকে টাকা দেবেন না, মাদক-চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর হিলিতে থানা থেকে পালানো ছাত্রলীগের কলেজ শাখার সদস্য ১৪ ঘন্টা পর পুনরায় গ্রেফতার ঠাকুরগাঁওয়ে গোবিন্দনগর ও নিশ্চিন্তপুর মৌজার মাঠ জরিপ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত নলেজ ফাইট ২য় বৃত্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন পরোক্ষ ধূমপানের ক্ষতি থেকে অধূমপায়ীদের সুরক্ষায় বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের সকল কার্যালয়কে তামাকমুক্ত করার উদ্যোগ বগুড়াবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে। ইবিস্থ ‘নীলফামারী জেলা সমিতি’র নবীন বরণ ও প্রবীণ বিদায় জাতীয় সংসদ চত্বরকে ‘ধূমপানমুক্ত এলাকা ঘোষণার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ তামাক বিরোধী জোট আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে রাজশাহী চন্দ্রিমা থানা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল পঞ্চগড়ে বোদায় সড়ক দুর্ঘটনায় দুই কিশোরের মৃত্যু , আহত আরো একজন

সরকারি সহযোগিতার নামে কাউকে টাকা দেবেন না, মাদক-চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

সাদ্দাম হোসেন নয়ন
  • Update Time : শুক্রবার, নভেম্বর ১৩, ২০২৬,
  • 18 Time View

 

সরকারি সহযোগিতার নামে কাউকে টাকা দেবেন না, মাদক-চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

হিলি প্রতিনিধিঃসাদ্দাম হোসেন নয়ন

সরকারের যেকোনো ধরনের সহযোগিতা পেতে কাউকে কোনো টাকা-পয়সা দিতে হবে না। কেউ টাকা দাবি করলে তাকে টাকা না দেওয়ার আহ্বান জানিয়েছেন নারী ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন। একই সঙ্গে দেশকে মাদকমুক্ত রাখা এবং চাঁদাবাজি, সন্ত্রাস ও দখলদারত্বের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন তিনি।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে দিনাজপুরের বিরামপুর উপজেলা অডিটোরিয়ামে শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশকে মাদকমুক্ত রাখতে হলে সবাইকে এগিয়ে আসতে হবে। একইভাবে চাঁদাবাজি, সন্ত্রাস ও দখলদারত্ব থেকে সমাজকে মুক্ত রাখতে জনগণের সহযোগিতা প্রয়োজন। কোথাও কোনো অনিয়ম বা বিশৃঙ্খলা দেখলে স্থানীয় মুরুব্বিদের জানাতে হবে এবং প্রশাসনের সহযোগিতা নিতে হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও এ ক্ষেত্রে জনগণকে সহযোগিতা করবে।

তিনি আরও বলেন, এ দেশের ৯৯.৯ শতাংশ মানুষ ভালো থাকতে চায়। মাত্র ০.১ শতাংশ মানুষ সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। এই অল্পসংখ্যক অন্যায়কারীর কাছে আমরা হেরে যেতে পারি না। অন্যায়ের প্রতিবাদ করা এবং ন্যায় প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

মন্ত্রী বলেন, যারা সামাজিক বিশৃঙ্খলা ও অনাচার সৃষ্টি করতে চায়, তাদের বিরুদ্ধে সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তাহলেই সমাজে শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠা করা সম্ভব হবে।

এ সময় প্রাথমিক বিদ্যালয়ের ৮৬ জন শিক্ষার্থীকে ৩ হাজার টাকা, মাধ্যমিক বিদ্যালয়ের ৫২ জন শিক্ষার্থীকে ৫ হাজার টাকা, কলেজে অধ্যয়নরত ৩৪ জন শিক্ষার্থীকে ৭ হাজার টাকার শিক্ষাবৃত্তি, উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ২৬ জন শিক্ষার্থীকে একটি করে বাইসাইকেল ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর ১৭ জন নারীকে একটি করে সেলাইমেশিন প্রদান করা হয়।
এবং অনুষ্ঠিত জব ফেয়ারে ফাস্ট কুরিয়ার সার্ভিসে নিয়োগ প্রাপ্তদের নিয়োগপত্র প্রদান করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিনা খাতুন, সহকারী কমিশনার (ভূমি) নাজিয়া নওরীন,উপজেলা বিএনপির সভাপতি মিঞা মোহাম্মদ শফিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল, বিরামপুর উপজেলা যুবদলের সদস্য সচিব মিঞা মোঃ শিরণ আলম, জেলা বিএনপির সহসভাপতি আতিকুর রহমান রাজা, সহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com