1. dailyainerkantho@gmail.com : admin :
সাজিদের মৃত্যু রহস্যে মুখে কালো কাপড় বেঁধে ইবি শিক্ষার্থীদের মৌন মিছিল  - dailyainerkantho
১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| দুপুর ১২:১২|
শিরোনামঃ
জুলাই অভ্যুত্থানের একমাত্র মাস্টারমাইন্ড মহান আল্লাহ,ইনসাফ গার্ডের সভাপতি খান রায়হান রাজশাহীতে সাংবাদিক সম্রাটকে কুপিয়ে জখম, অবস্থা আশঙ্কাজনক সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লক্ষ টাকার মালামাল জব্দ, গোডাউন সিলগালা এফআইআরে নাম না থাকলেও নুসরাত হত্যা মামলায় সাজা খাটছেন অর্ধ যুগের বেশি. হাইকোর্টে ন্যায়বিচার চান ভক্তভোগীর স্বজনরা. হরিণাকুণ্ডু উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত: স্কাউটিং কে গতিশীল করতে আমি সর্বাত্মক সহযোগিতা করবো- গাজালা পারভীন রুহী বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে ২ হাজার ট্যাপেন্টারডল ট্যাবলেট উদ্ধার, তিনজন গ্রেপ্তার!! আদমদীঘি থানা পুলিশের বিশেষ অভিযানে নারী সহ গ্রেপ্তার-৮!! নেত্রকোণা ইউনিয়ন পর্যায়ে জনপ্রিয়তার শীর্ষে চেয়ারম্যান পদপ্রার্থী মজিবুর রহমান ধর্মপাশা জয়শ্রী ইউনিয়নে আলোচনার তুঙ্গে কারানির্যাতিত যুবদল নেতা আবুল বাশার

সাজিদের মৃত্যু রহস্যে মুখে কালো কাপড় বেঁধে ইবি শিক্ষার্থীদের মৌন মিছিল 

ইবি প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, জুলাই ২২, ২০২৫,
  • 123 Time View

রহস্যজনকভাবে মৃত্যু বরণ করা ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর পরিবারকে ক্ষতিপূরণ, দ্রুত সময়ে সুষ্ঠু তদন্ত সমাপ্ত ও দায়িত্ব অবহেলার ব্যার্থতা স্বীকার করে প্রশাসনের ক্ষমা চেয়ে স্পষ্ট বিবৃতির দাবিতে মুখে কালো কাপড় বেঁধে অবস্থান কর্মসূচি ও মৌন মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২২ জুলাই) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।

এর আগে গতকাল সাজিদের মৃত্যুর সঠিক তদন্ত ও সংশ্লিষ্ট দাবীতে বিকাল ৪ টা থেকে প্রায় ৩ ঘন্টা প্রধান ফটকে তালা লাগিয়ে আন্দোলন করেন শিক্ষার্থীরা। এ সময় তারা বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস পরীক্ষা বন্ধের ঘোষণা দেন।

পরবর্তীতে প্রক্টরিয়াল বডি, আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ, আন্দোলনকারী শিক্ষার্থীরা ও ক্রিয়াশীল ছাত্র সংগঠনের সর্বসম্মতিক্রমে ক্লাস পরীক্ষা বর্জন কর্মসূচি  স্থগিতের সিদ্ধান্ত নেন। তবে ‘প্রক্টরিয়াল বডির চাপে কর্মসূচি স্থগিত করানো হয়েছে’ বলে অভিযোগ করেন আজকের কর্মসূচিতে উপস্থিত একাংশ শিক্ষার্থী।

এসময় তারা বলেন, গতকাল প্রায় ৩ ঘণ্টা প্রধান ফটকে অবস্থান করার পরেও প্রশাসনের কোনো রেসপন্স পাইনি। জিয়াউর রহমান হলে ৪ টা ক্যামেরা বসিয়ে লোক দেখানো দায়িত্ব পালন এবং চুপ করে আছেন। এদিকে প্রশাসন আমাদের বিভিন্ন ভাবে চাপ প্রয়োগ করতেছে। আমরা ২৪ ঘণ্টার মধ্যে দৃশ্যমান পদক্ষেপ দেখতে চাই। সাজিদের পরিবারকে নির্দিষ্ট সময়ের মধ্যে আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে। অবহেলা ও দায়িত্ব পালনে ব্যর্থ প্রশাসন স্বীকার করে প্রশাসনকে স্পষ্ট বিবৃতি দিতে হবে।

উল্লেখ্য, গত ১৭ জুলাই (বৃহস্পতিবার) সন্ধ্যা ছয়টার দিকে শাহ আজিজুর রহমান হল সংলগ্ন পুকুরে সাজিদ আব্দুল্লাহর মরদেহ ভেসে থাকতে দেখে শিক্ষার্থীরা। পরে বিকেল সাড়ে ৬ টার দিকে বিশ্ববিদ্যালয় নিরাপত্তা কর্মকর্তা ও ইবি থানা পুলিশ সদস্যদের উপস্থিতিতে মরদেহটি উদ্ধার করা হয়। সাজিদ বিশ্ববিদ্যালয়ের আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলায়। বাবার নাম মুহাম্মদ আহসান হাবিবুল্লাহ ও মায়ের নাম সুমাইয়া আক্তার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com