1. dailyainerkantho@gmail.com : admin :
সিলেটে এনসিপি কমিটির ৩ নেতার পদত্যাগ - dailyainerkantho
২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| সকাল ৯:১৫|
শিরোনামঃ
বাংলাদেশ যুব উন্নয়ন ফোরামের সিলেট জেলা শাখার টিম লিডার হলেন রিপা বেগম হোটেল থেকে বের হতেই লুটিয়ে পড়েন সোহেল খান, মৃত্যুর আগে কী ঘটেছিল জানালেন জয়!! ঠাকুরগাঁওয়ের নিশ্চিতপুর সরকার পাড়ায় জমি জরিপ শুরু নেত্রকোনার বারহাট্টায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন এমপি অধ্যাপক ডা. আনোয়ারুল হক মনোহরগঞ্জে সৌদি প্রবাসীর বাড়িতে দুর্বৃত্তদের তাণ্ডব, ২৫ ভরি স্বর্ণালংকারসহ বিপুল অর্থ লুট ঠাকুরগাঁওয়ে শিশু অধিকার ও সুরক্ষা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে এফসিটিসির আলোকে আচরণবিধি গ্রহণ করল কুয়েট তরুণ উদ্যোক্তা খুঁজতে মনোহরগঞ্জে বাংলাদেশ ব্যাংকের কর্মশালা ৮ কোটি টাকার হেরোইন উদ্ধার রাজশাহীতে ভাই-বোন আটক কবিতার ছন্দে রাঙ্গুনিয়ায় নবান্ন উৎসব উদযাপন

সিলেটে এনসিপি কমিটির ৩ নেতার পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : সোমবার, জুলাই ১৪, ২০২৫,
  • 203 Time View
রোববার (১৩ জুলাই) রাতে পৃথক ফেসবুক স্ট্যাটাসে পদত্যাগের ঘোষণা দেন বিশ্বনাথ উপজেলা কমিটির যুগ্ম সমন্বয়কারী রুহুল আমিন, সদস্য মো. শাহেদ আহম্মেদ এবং গোয়াইনঘাট উপজেলা কমিটির সদস্য ফাহিম আহমদ।
এর আগে শনিবার (১২ জুলাই) এনসিপির সদস্যসচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের স্বাক্ষরে দুই উপজেলার কমিটির অনুমোদন দেওয়া হয়।
বিশ্বনাথ উপজেলার ১৭ সদস্যের কমিটিতে প্রধান সমন্বয়কারী করা হয় ডা. সুলেমান খানকে। যুগ্ম সমন্বয়কারী হন রুহুল আমিন এবং ৬ নম্বর সদস্য হিসেবে রাখা হয় মো. শাহেদ আহম্মেদকে।
রোববার রাত সাড়ে ১১টার দিকে ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে রুহুল আমিন লিখেন, অদ্য যে বিশ্বনাথ উপজেলার এনসিপির নবগঠিত কমিটি গঠন করা হয়েছে, উক্ত যে পদে আমাকে রাখা হয়েছে, আমার ওই কমিটির সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই। আমি ওই যুগ্ম সমন্বয়কারী পদ থেকে পদত্যাগ করলাম।
একইভাবে স্ট্যাটাস দিয়ে পদত্যাগ করেন মো. শাহেদ আহম্মেদ। তিনি লেখেন, কমিটিতে যে পদে আমাকে রাখা হয়েছে, তার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। আমি ওই পদ থেকে পদত্যাগ করলাম।
অন্যদিকে গোয়াইনঘাট উপজেলা কমিটির ১০ নম্বর সদস্য ফাহিম আহমদ (ফাহিম মোনায়েম) ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন। ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে তিনি লেখেন, জাতীয় নাগরিক পার্টির গোয়াইনঘাট উপজেলা কমিটিতে আমাকে রাখা হয়েছে, এজন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ। তবে ব্যক্তিগত কারণে আমি কমিটি থেকে স্বেচ্ছায় পদত্যাগ করছি। এখন থেকে আমি এই কমিটির সঙ্গে সম্পৃক্ত নই।
মো. শাহেদ আহম্মেদ বলেন, কমিটিতে আমার নাম দেখে আমি নিজেই অবাক। আমার সঙ্গে কেউ কোনো কথা বলেনি। পরিচিত নাম হওয়ায় হয়তো কেউ এমন করেছে। আমি রাজনীতি করি না, শুধু লেখালেখি করি।
এদিকে ফাহিম আহমদের ফোন নম্বরে কল করলে অন্য একজন রিসিভ করে বলেন, আমি ফাহিম না। ওর নম্বর দিচ্ছি বলে লাইন কেটে দেন।পরে আর তাকে পাওয়া যায়নি।
এনসিপি সিলেট জেলার প্রধান সমন্বয়কারী নাজিম উদ্দীন শাহান বলেন, আমার জানা মতে গোয়াইনঘাটের একজন পদত্যাগ করেছে। অন্যদের বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো তথ্য পাইনি। যাদের কমিটিতে আনা হয়েছে, তাদের সঙ্গে আলাপ-আলোচনাই করা হয়েছিল। কেউ পছন্দের পদ না পেয়ে এমনটি করে থাকতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com