1. dailyainerkantho@gmail.com : admin :
সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন যুব জমিয়তের ভারপ্রাপ্ত সেক্রেটারি মনোনীত হলেন মাওলানা আতিকুর রহমান কামালী - dailyainerkantho
১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বুধবার| সকাল ১১:১৬|
শিরোনামঃ
নজরুল বিশ্ববিদ্যালয়ে নবনির্মিত কবি নজরুল বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজ ভবনের উদ্বোধন ইবির উম্মুল মু’মিনীন আয়েশা সিদ্দিকা হল স্পোর্টস ক্লাবের নেতৃত্বে ফারহানা-আজমেরী শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মুসা মিয়া জমকালো আয়োজনে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত পঞ্চগড়ে নবম শ্রেণি শিক্ষার্থী ধর্ষন পর মৃত্যু এঘটনায় গ্রেপ্তার ২ ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ফয়সল আমিনের মনোনয়নপত্র সংগ্রহ আমড়া বিক্রি করে জীবিকা ও পড়ার খরচ জুগিয়ে নজর কাড়ছে ধর্মপাশার দুই শিশু সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনী বিলে স্বাক্ষর না করতে রাষ্ট্রপতির প্রতি জমিয়তের আহ্বান নানা আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ইবির সাদ্দাম হলে অবৈধ শিক্ষার্থী অপসারণসহ চার দফা দাবিতে ছাত্রশিবিরের স্মারকলিপি

সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন যুব জমিয়তের ভারপ্রাপ্ত সেক্রেটারি মনোনীত হলেন মাওলানা আতিকুর রহমান কামালী

ডেস্ক রিপোর্ট
  • Update Time : শুক্রবার, জানুয়ারি ৩০, ২০২৬,
  • 361 Time View

নিজস্ব প্রতিবেদক: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ঐতিহ্যবাহী সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন যুব জমিয়তের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন রাজপথের লড়াকু সাবেক ছাত্রনেতা মাওলানা আতিকুর রহমান কামালী।

অদ্য ২৯ জানুয়ারি (বৃহস্পতিবার) বাদ এশা স্থানীয় জমিয়ত কার্যালয়ে ইউনিয়ন জমিয়তে উলামায়ে ইসলাম, যুব জমিয়ত ও ছাত্র জমিয়তের এক গুরুত্বপূর্ণ যৌথ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত নেতৃবৃন্দের সর্বসম্মতিক্রমে ও সাংগঠনিক পরামর্শের ভিত্তিতে মাওলানা আতিকুর রহমান কামালীকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করা হয়।

ইউনিয়ন জমিয়তের সভাপতি মাওলানা সৈয়দ রশিদ আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আখতার হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত এই বৈঠকে
উপস্থিত ছিলেন, যুব জমিয়ত জগন্নাথপুর উপজেলার সভাপতি মাওলানা সৈয়দ হাবিব সালেহ, যুবনেতা মাওলানা জিয়াউর রহমান কামালী, ইউনিয়ন যুব জমিয়তের সভাপতি মাওলানা নাছির আহমদ তালুকদার, যুবনেতা মাওলানা ইয়াকুব আহমদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল আহাদ, ইউনিয়ন ছাত্র জমিয়তের সেক্রেটারি হাফিজ সাকিব আহমদ।

এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্রনেতা হাসান আহমদ, রিজান আহমদ, শফিকুর রহমান কামালী, সৈয়দ জুনেদ আলী ও নাফিজ আহমদসহ অন্যান্য দায়িত্বশীলবৃন্দ।

নবনির্বাচিত ভারপ্রাপ্ত সেক্রেটারি মাওলানা আতিকুর রহমান কামালী ইতিপূর্বে ইউনিয়ন ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক হিসেবে অত্যন্ত সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, তার বলিষ্ঠ ও অভিজ্ঞ নেতৃত্বের মাধ্যমে সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন যুব জমিয়তের সাংগঠনিক কার্যক্রমে নতুন গতিশীলতা ও উদ্যম ফিরে আসবে।

এদিকে মাওলানা আতিকুর রহমান কামালীকে নতুন দায়িত্ব দেওয়ায় ইউনিয়ন জমিয়ত ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com