1. dailyainerkantho@gmail.com : admin :
স্বামীর বিরুদ্ধে স্ত্রী বিস্ফোরক অভিযোগ প্রতিবাদ মানববন্দন - dailyainerkantho
১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| সোমবার| রাত ১১:২৪|
শিরোনামঃ
নানা আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ইবির সাদ্দাম হলে অবৈধ শিক্ষার্থী অপসারণসহ চার দফা দাবিতে ছাত্রশিবিরের স্মারকলিপি সান্তাহারে প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে পুলিশের এএসআই ক্লোজ!! সুনামগঞ্জে সার্বিক আইন-শৃঙ্খলা, উন্নয়নমূলক সমন্বয় সভা তেঁতুলিয়ায় পৃথক অভিযানে ৫৮ বস্তা সার জব্দ ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈলে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার ‘বিভেদ নয় ঐক্য’-মূলনীতিকে সামনে রেখে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ মুসলিম-হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য ফোরামের আত্মপ্রকাশ দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫ খেয়ালখুশি মতো অফিস করেন তেঁতুলিয়া  উপজেলা পল্লি উয়ন্নন বোড় বিআরডিবি কর্মকর্তা  সান্তাহার বাফার গুদামে ময়লা-আবর্জনাসহ সার রিব্যাগিং, সরবরাহে ওজনেও কম!!

স্বামীর বিরুদ্ধে স্ত্রী বিস্ফোরক অভিযোগ প্রতিবাদ মানববন্দন

খাদেমুল ইসলাম
  • Update Time : শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬,
  • 33 Time View

 

স্বামীর বিরুদ্ধে স্ত্রী বিস্ফোরক অভিযোগ
প্রতিবাদ মানববন্দন

পঞ্চগড় নিজন্ব প্রতিবেদক খাদেমুল ইসলাম!
পঞ্চগড়ের তেঁতুলিয়া পারিবারিক নির্যাতন, প্রতারণা, যৌতুক দাবি, পরকীয়া বা শারীরিক ও মানসিক নিগ্রহের মতো বিস্ফোরক অভিযোগ তুলে স্বামী কাজী হরযত আলীর
বিরুদ্ধে স্ত্রীর প্রতিবাদ মানববন্দন অনুষ্ঠিত হয়েছে।

 

স্ত্রীর ওপর নির্যাতনসহ বিভিন্ন সমাজবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ তুলে তার কাজীর লাইসেন্স বাতিল এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) জুম্মা নামাজের পর তেতুঁলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের ফুটকিবাড়ি-সিপাইপাড়া এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

 

 

মানববন্ধনে অংশগ্রহণকারী নকিবুল,আব্দুল করিম অভিযোগ করে বলেন,কাজী হযরত আলী তার স্ত্রীর ওপর নির্যাতনসহ বিভিন্ন অনৈতিক ও সমাজবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
এদিকে নির্যাতনের শিকার স্ত্রী রুপালি বেগম বলেন, আমার স্বামী প্রতিনিয়ত আমার উপর নির্যাতন করে রাতের আধারে ঘর থেকে বের করে দরজা লাগিয়ে বের হয়ে অন্য এক মহিলাকে নিয়ে রাত কাটাত। এই প্রতিবাদ করলে আমাকে মারধর করে এবং ঘর থেকে বের করে দেয়। আমি তার সুষ্ঠ বিচার চাই।
এ সময় মানববন্ধনকারীরা বলেন,একজন নিকাহ রেজিস্ট্রার বা কাজীর কাছ থেকে সমাজে দায়িত্বশীল ও নৈতিক আচরণ প্রত্যাশিত।
তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে তদন্ত করে সত্যতা পাওয়া গেলে কাজীর লাইসেন্স ও নিয়োগ বাতিলসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবী এলাকাবাসির।
গত ৫/৬ বছর আগে ফুটকিবাড়ি বাসিন্দা
জয়নো উদ্দিনের কন্যা রুপালী বেগমের সাথে বিয়ে হয় ডগরবাড়ি বাসিন্দা হামিদুলের পুত্র মোঃ হরযত আলীর সহিত। নার্গিসের গর্ভে ৩ টি সন্তান।

 

মানববন্ধনে অংশ নেওয়া লোকজন দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com