
স্বৈরাচারী শাসনের পতন ঘটেছিল -এমপি কামরুল
সাইফ উল্লাহ, স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় ৫ আগস্ট উদযাপন অনুষ্টিত হয়েছে। বুধবার (৫ আগস্ট) সকালে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা অনুষ্টিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি সুনামগঞ্জ-১ আসনের জাতীয় সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল বলেন-
৫ আগস্ট হলো বাংলাদেশের ইতিহাসে একটি নতুন ও ঘুরে দাঁড়ানোর দিন। এই দিনটি জুলাই গণ-অভ্যুত্থান দিবস হিসেবে পালিত হয়। এই দিনে ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের মুখে দীর্ঘদিনের স্বৈরাচারী শাসনের পতন ঘটেছিল।ঐতিহাসিক পটভূমিকা২০২৪ সালের জুলাই ও আগস্ট মাসে ছাত্র ও সাধারণ মানুষ অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে রাজপথে নেমেছিল। তরুণ সমাজের সাহসিকতা এবং সাধারণ মানুষের ঐক্য এক নতুন শক্তির জন্ম দিয়েছিল। শহীদদের স্মরণ ও শ্রদ্ধা। এই আন্দোলনে যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের আত্মত্যাগের কথা আমাদের মনে রাখতে হবে। আহত ও বীর সংগ্রামীদের অবদান জাতি চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে।নতুন বাংলাদেশের প্রত্যাশা ৫ আগস্ট আমাদের শিখিয়েছে কীভাবে অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে জয় ছিনিয়ে আনতে হয়। দেশে দুর্নীতিমুক্ত, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক সমাজ গড়ে তোলার দায়িত্ব এখন আমাদের সবার। ধর্মপাশা উপজেলা নির্বাহী অফিসার জনিরায় এর সভাপতিত্বে । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য ও সাবেক ধর্মপাশা উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মোতালিব খান, ধর্মপাশা থানার ওসি মোহাম্মাদ সহিদ উল্যাহ, ধর্মপাশা উপজেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, ১ম যুগ্ন আহবায়ক আব্দুল হক, এস এম রহমত, নুরুল ইসলাম বিএসসি, জুলফিকার আলী ভুট্টো বিএসএস, উপজেলা বিএনপির সদস্য মজিবুর রহমান মজুমদার, কাজী মাজহারুল হক, নেহাল উদ্দিন, সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট সাইফুল ইসলাম কামাল, উপজেলা যুবদলের আহবায়ক শওকত আলী বেপারী, যুগ্ন আহবায়ক সাইফুল ইসলাম কাঞ্চন, আলমগীর কবির, ছাত্রদলের আহবায়ক ওবায়দুল হক মজুমদার, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক লিয়াকত আলী, কৃষকদলের সভাপতি ফারুক আহমেদ সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ সরকারী বেসরকারী কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।##
সাইফ উল্লাহ
মোবা: ০১৭১২৪৫১৪৪৬
তারিখ: ০৫/০৮/২৬