সৎ পথে ডাক
জান্নাতুল ফেরদৌস
আয়রে মুসল্লীরা, আয়রে ঈমাদারেরা
নামাজ পড়িতে যাই,
নামাজ পড়িয়া আল্লাহর কাছে
আমরা সবাই ক্ষমা চাই ৷
যদি আল্লাহকে বিশ্বাস করি মনেপ্রাণে
জান্নাতে শান্তি পাবে জনে জনে ৷
আমাদের আখিরাতে শান্তি পাওয়া দরকার
তাই নামাজ কুরআন পড়িতে হবে বারবার ।
নামাজ আল্লাহ -তায়ালার প্রাণের দাবি
নামাজ হলো বেহেশতের চাাবি ।
যদি সৃষ্টিকর্তার প্রতি থাকে ভয়
তাহলে পরকালে আমাদের মন হবে জয়।
আমাদের পৃথিবীতে পাঠিয়েছেন পরিক্ষা করার জন্য
এত সুন্দর বিপুলা পৃথিবী দেখে হয়েছি ধন্য।
আল্লাহর মহত্ত্ব মহিমায় আমরা মনীষী
তাই শ্রেষ্ঠ জীব হিসাবে এ বসুধায় এসেছি ।
হে খোদা দয়াময় রহীম রহমান
তুমি মহান সর্বশক্তিমান ৷