1. dailyainerkantho@gmail.com : admin :
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র জেলা ও উপজেলা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত - dailyainerkantho
১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বুধবার| সকাল ৮:২২|
শিরোনামঃ
নজরুল বিশ্ববিদ্যালয়ে নবনির্মিত কবি নজরুল বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজ ভবনের উদ্বোধন ইবির উম্মুল মু’মিনীন আয়েশা সিদ্দিকা হল স্পোর্টস ক্লাবের নেতৃত্বে ফারহানা-আজমেরী শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মুসা মিয়া জমকালো আয়োজনে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত পঞ্চগড়ে নবম শ্রেণি শিক্ষার্থী ধর্ষন পর মৃত্যু এঘটনায় গ্রেপ্তার ২ ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ফয়সল আমিনের মনোনয়নপত্র সংগ্রহ আমড়া বিক্রি করে জীবিকা ও পড়ার খরচ জুগিয়ে নজর কাড়ছে ধর্মপাশার দুই শিশু সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনী বিলে স্বাক্ষর না করতে রাষ্ট্রপতির প্রতি জমিয়তের আহ্বান নানা আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ইবির সাদ্দাম হলে অবৈধ শিক্ষার্থী অপসারণসহ চার দফা দাবিতে ছাত্রশিবিরের স্মারকলিপি

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র জেলা ও উপজেলা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত

ফরাস উদ্দীন
  • Update Time : বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৫, ২০২৫,
  • 153 Time View

জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র জেলা ও উপজেলা কমিটির সমন্বয় সভা বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকাল ৫টায় হবিগঞ্জের এম সাইফুর রহমান টাউন হলে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দলের মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) জনাব সারজিল আলম।
সভাপতিত্ব করেন জনাব নাহিদ উদ্দিন তারেক, সংগঠক (উত্তরাঞ্চল) ও প্রধান সমন্বয়কারী, জাতীয় নাগরিক পার্টি-এনসিপি, হবিগঞ্জ জেলা শাখা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের জনাব এহতেশাম হক, যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি-এনসিপি এবং জনাব প্রীতম দাশ, যুগ্ম সদস্য সচিব ও বিভাগীয় তত্ত্বাবধায়ক, জাতীয় নাগরিক পার্টি-এনসিপি।

এছাড়াও সভায় জেলার বিভিন্ন উপজেলার সমন্বয়কারীরা অংশগ্রহণ করেন। এর মধ্যে মাধবপুর উপজেলা প্রধান সমন্বয়কারী আছমা আক্তার চৌধুরী উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা সংগঠনকে আরও গতিশীল ও সুসংগঠিত করার পাশাপাশি তৃণমূল পর্যায়ে কমিটি গঠনের বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
নেতৃবৃন্দ বলেন, “জাতীয় নাগরিক পার্টি জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সর্বদা বদ্ধপরিকর।”

সমন্বয় সভায় হবিগঞ্জ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com