1. dailyainerkantho@gmail.com : admin :
হরিণাকুণ্ডুর ৬৫ কেন্দ্রের ফলাফল ঘোষণা: জামায়াত প্রার্থীর জয় - dailyainerkantho
২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| রাত ৩:০৪|

হরিণাকুণ্ডুর ৬৫ কেন্দ্রের ফলাফল ঘোষণা: জামায়াত প্রার্থীর জয়

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শুক্রবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৬,
  • 189 Time View

 

হরিণাকুণ্ডুর ৬৫ কেন্দ্রের ফলাফল ঘোষণা: জামায়াত প্রার্থীর জয়

ঝিনাইদহের-২ আসনের
হরিণাকুণ্ডু উপজেলার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ ও গণনা শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। উপজেলার মোট ৬৫টি কেন্দ্রের প্রাপ্ত বেসরকারি ফলাফলে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আলী আজম মোঃ আবু বকর বড় ব্যবধানে জয়লাভ করেছেন।
​বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে উপজেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এই বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়।

​ফলাফল বিশ্লেষণে দেখা যায়, জামায়াতে ইসলামীর প্রার্থী আলী আজম মোঃ আবু বকর (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৬৯,৮৬৭ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী মোঃ আব্দুল মজিদ (ধানের শীষ) পেয়েছেন ৬২,০০২ ভোট।
​অন্যান্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের এইচ এম মমতাজুর রহমান (হাতপাখা) ১,৬০০ ভোট, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মোঃ আবু তোয়াব (কাস্তে) ৩১৫ ভোট, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ এর মোঃ আসসাদুল ইসলাম (মই) ১০২ ভোট এবং জাতীয় পার্টির সাওগাতুল ইসলাম (লাঙ্গল) ১৯২ ভোট পেয়েছেন।
​এর আগে সকাল ৮টা থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। ভোটগ্রহণ শেষে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শুরু হয় গণনা কার্যক্রম। প্রতিটি কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা ফলাফল প্রস্তুত করে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠান।

সহকারী ​রিটার্নিং অফিসার মোহাম্মদ দিদারুল আলম জানান, উপজেলার ৬৫টি কেন্দ্রেই সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ পরিবেশে ভোট সম্পন্ন হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর তৎপরতায় নির্বাচনী পরিবেশ ছিল স্বাভাবিক।
​উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এই বেসরকারি ফলাফল এখন চূড়ান্ত অনুমোদনের জন্য পাঠানো হবে এবং পরবর্তীতে সরকারি গেজেট প্রকাশের মাধ্যমে তা নিশ্চিত করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com