
হরিণাকুণ্ডু থানার নবাগত ওসির সঙ্গে জামায়াত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
হরিনাকুন্ডু উপজেলা প্রতিনিধি।
মোঃ খলিলুর রহমান।
দৈনিক আইনের কণ্ঠ
ঝিনাইদহের হরিণাকুণ্ডু থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুলফিকার আলী-এর সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামী হরিণাকুণ্ডু উপজেলা শাখার আমীর জননেতা মো: বাবুল হোসেন,উপজেলা নায়েবে আমীর মো: কুতুবউদ্দিন মন্ডল, সেক্রেটারি মো:ইদ্রিস আলী সহ উপজেলা নেতৃবৃন্দের মতবিনিময় ও সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
সাক্ষাতে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি, শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং মাদক, চাঁদাবাজি, জুয়া, চুরি ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা করা হয়।
সাধারণ মানুষ যেন হয়রানির শিকার না হয়ে সহজে থানার মাধ্যমে আইনি সেবা পেতে পারেন—এ বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
সৌহার্দ্যপূর্ণ এই সাক্ষাৎ ও মতবিনিময় হরিণাকুণ্ডুর শান্তি, নিরাপত্তা ও জনকল্যাণে ইতিবাচক ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।