1. dailyainerkantho@gmail.com : admin :
হ্যাকাথনে সবার নজর কাড়লো টেলিমেডিসিন প্রজেক্ট ‘সেবা’ - dailyainerkantho
১লা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| দুপুর ১২:২৮|
শিরোনামঃ
জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) নেত্রকোণা জেলা কমিটি ঘোষণা বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি শিক্ষক, সাংবাদিক, স্বেচ্ছাসেবক ও সংগঠক আশরাফুল আহমদ পেলেন শ্রেষ্ঠ যুব নেতৃত্ব পুরস্কার শিক্ষার্থীর ছেঁড়া জামায় সুঁই-সুতো হাতে প্রধান শিক্ষিকা বগুড়ার পাঁচ কলেজে সবাই ফেল করেছে  মনোহরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দুপচাঁচিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিক্ষিকার মৃত্যু, আহত স্বামী আন্তর্জাতিক ৩ আয়োজনে বাংলাদেশের মানবিক সহায়তা ও জলবায়ু সহনশীলতার অভিজ্ঞতা তুলে ধরবেন ইএসডিও’র নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান ভোটের লড়াই শেষে জামায়াত প্রার্থীর বাসায় ফুল নিয়ে ফয়সল বাসায় ডেকে জিম্মি করে মুক্তিপণ দাবির অভিযোগ দুই আসামি গ্রেপ্তার

হ্যাকাথনে সবার নজর কাড়লো টেলিমেডিসিন প্রজেক্ট ‘সেবা’

রুবেল ইসলাম
  • Update Time : শনিবার, সেপ্টেম্বর ৬, ২০২৫,
  • 134 Time View

 

হ্যাকাথনে সবার নজর কাড়লো টেলিমেডিসিন প্রজেক্ট ‘সেবা’

রুবেল ইসলাম, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ

TechMind Institute-এর আয়োজিত হ্যাকাথনে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর উদ্যোগ হয়ে উঠলো আলোচনার কেন্দ্রবিন্দু। ব্যতিক্রমী নামের দল “Paracetamol Duibela”—র দুই সদস্য রাহুল রাহা ও জোবায়ের আহমেদ উপস্থাপন করেন তাঁদের উদ্ভাবনী স্বাস্থ্যসেবা প্রকল্প “সেবা (SHEBA)”।

প্রকল্পটি মূলত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ডিজিটাল স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনা সহজ করার একটি টেলিমেডিসিন সিস্টেম। এর মাধ্যমে শিক্ষার্থীরা অনলাইনে দেখতে পারবে— কতবার ডাক্তার দেখিয়েছে, কোন ওষুধ পেয়েছে এবং মোট কত টাকা খরচ হয়েছে। এতে অপ্রয়োজনীয় বিল কিংবা ভুল তথ্যের সুযোগ থাকবে না, ফলে শিক্ষার্থীরা পাবেন স্বচ্ছ ও নির্ভরযোগ্য সেবা।

এই ধরনের প্রোগ্রাম এ অংশগ্রহণ করতে পেরে রাহুল রাহা সিএসই বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী বলেন,শিক্ষার্থীরা এই ধরনের প্রোগ্রাম এর মাধ্যমে প্রযুক্তিগত বিদ্যা অর্জন করতে পারবে ডিজিটাল ওয়ার্ল্ড এর সাথে খাপ খাইয়ে নিতে পারবে।

“Your Health, Our Care – Anytime, Anywhere” স্লোগানকে সামনে রেখে তৈরি এই প্রকল্প আয়োজকদের প্রশংসা কুড়িয়েছে। তাঁদের মতে, এটি শুধু নজরুল বিশ্ববিদ্যালয় নয়, বরং দেশের অন্যান্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠানেও একটি রোল মডেল হতে পারে।

রুবেল ইসলাম
নজরুল বিশ্ববিদ্যালয়
০১৮৪৫৫৮২৫২৯

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com