1. dailyainerkantho@gmail.com : admin :
২১ পিস ইয়াবাসহ কথিত সাংবাদিক ও বহিষ্কৃত যুবদল নেতা মিশাল আটক - dailyainerkantho
১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বৃহস্পতিবার| রাত ৯:৩৯|
শিরোনামঃ
মাধবপুরে সরকারি চাল পাচারের অভিযোগ, শাহপুর বাজারে চালভর্তি পিকআপ আটক ঝলম (দঃ) ইউনিয়নে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আবুল বাসারের শোডাউন ও গণসংযোগ পঞ্চগড়ে মসজিদের ইমাম নারীসহ স্থানীয় দের হাতে আটক, পরে পুলিশের কাছে সোপর্দ। তেঁতুলিয়ায় বাংলাবান্ধা মহাসড়কে অবরোধ প্রশাসনের মিথ্যে মামলার অভিযোগ তেঁতুলিয়ায় মসজিদের আলেমকে রশি দিয়ে বেধে রেখে মারধর ও অপমানের প্রতিবাদে মানববন্ধন ইবিতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রস্তুতি কমিটি হারানো বিজ্ঞপ্তি। ধুলিপাড়া গ্রামের আমাদের প্রিয় মতিয়ার ভায়ের ছেলে শহীদ (১৪) হারিয়ে গিয়েছেন৷ ছেলেটা পান্টি মাদ্রাসায় পড়তো, গত শুক্রবার সকাল ৮ টার পর থেকে ছেলেটিকে পাওয়া যাচ্ছে না। মতিয়ার ভাইসহ আত্মীয়স্বজনেরা কুষ্টিয়া শহর, গ্রাম, পরিচিতদের বাড়িতে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে আজ ৬ দিন । যদি কেউ ছেলেটির সন্ধান পান তাহলে যোগাযোগ করুন। মোবাইল: 01909422521 ইবিতে শহীদ জিয়াউর রহমান হল ডিবেটিং সোসাইটি’র নবীনবরণ ও বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত চেয়ারম্যান প্রার্থী মঞ্জুর আলমের সমর্থনে বিশাল শোডাউন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো’র সকল কার্যালয় শতভাগ ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহারমুক্ত ঘোষণা

২১ পিস ইয়াবাসহ কথিত সাংবাদিক ও বহিষ্কৃত যুবদল নেতা মিশাল আটক

মশিউর রহমান
  • Update Time : শনিবার, আগস্ট ২৯, ২০২৬,
  • 41 Time View

 

২১ পিস ইয়াবাসহ কথিত সাংবাদিক ও বহিষ্কৃত যুবদল নেতা মিশাল আটক

মশিউর রহমান ​রাজশাহী:
রাজশাহী নগরীর বোয়ালিয়া মডেল থানাধীন শিরোইল মটপুকুর এলাকায় অভিযান চালিয়ে শীর্ষ মাদক কারবারি, বহিষ্কৃত যুবদল নেতা ও কথিত সাংবাদিক পরিচয়দানকারী মিশাল মন্ডলকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৮ আগস্ট) দিবাগত রাতে বোয়ালিয়া মডেল থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে।
​আটক মিশাল মন্ডল নগরীর টিকাপাড়া এলাকার করিমের ছেলে।
​পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শিরোইল মটপুকুর এলাকায় বোয়ালিয়া মডেল থানা পুলিশ এই বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে মিশাল মন্ডলকে আটক করা হয় এবং তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ২১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। স্থানীয় ও পুলিশি তথ্যানুযায়ী, অভিযুক্ত মিশাল দীর্ঘদিন ধরে সাংবাদিকতার ভুয়া পরিচয় দিয়ে নগরীর বিভিন্ন স্থানে মাদক কারবার পরিচালনা করে আসছিলেন।
​এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, মিশাল নিজেকে ২৩ নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বলে দাবি করতেন। তবে নানা বিতর্কিত কর্মকাণ্ড ও শৃঙ্খলাভঙ্গের দায়ে মহানগর যুবদল তাকে আগেই দল থেকে বহিষ্কার করে। বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি।
​বোয়ালিয়া মডেল থানা পুলিশ জানায়, আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং শনিবার তাকে আদালতে সোপর্দ করা হবে। নগরীতে মাদকের বিরুদ্ধে পুলিশি এই জিরো টলারেন্স অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com