1. dailyainerkantho@gmail.com : admin :
৩৫ বছরের অধিক সময় সাহসী সাংবাদিকতা এনটিভির স্টাফ রিপোর্টার, দৈনিক ইত্তেফাক, পঞ্চগড়ের সাজ্জাদ জটিল কিডনি রোগে আক্রান্ত; চিকিৎসার খরচ যোগাতে ঐক্যবদ্ধ হচ্ছেন দুই জেলার সাংবাদিকরা - dailyainerkantho
৪ঠা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| শনিবার| রাত ১১:০৯|
শিরোনামঃ
নির্ধারিত সময়ের মধ্যেই তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশটি আইনে পরিণত হবে – চিফ হুইপ বর্তমান সরকারের কার্যক্রমে গ্রাম পুলিশের সাহসী ভূমিকা রাখতে হবে: কমান্ডার এম এম লাল মিয়া মাধবপুরে কমিউনিটি ক্লিনিকে অনিয়মের অভিযোগ নজরুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা মনোহরগঞ্জে ছড়িয়ে পড়ছে হাম, অভিভাবকদের সতর্ক থাকার আহ্বান তেতুলিয়া বাংলাবান্ধা সীমান্ত দিয়ে বাংলাদেশি মরদেহ ফেরত দিয়েছে বিএসএফ ৩৫ বছরের অধিক সময় সাহসী সাংবাদিকতা এনটিভির স্টাফ রিপোর্টার, দৈনিক ইত্তেফাক, পঞ্চগড়ের সাজ্জাদ জটিল কিডনি রোগে আক্রান্ত; চিকিৎসার খরচ যোগাতে ঐক্যবদ্ধ হচ্ছেন দুই জেলার সাংবাদিকরা শ্রম আইনের সংশোধনী বাতিলের দাবিতে জাতীয় প্রেসক্লাবে মানববন্ধন দৃশ্যমান ও টেকসই উন্নয়নের জন্য বাংলাদেশের সামনে এখন যে পথ খোলা তেতুলিয়ায় পেট্রোল মুজুদ করার দায়ে এক ব্যবসায়ীকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত

৩৫ বছরের অধিক সময় সাহসী সাংবাদিকতা এনটিভির স্টাফ রিপোর্টার, দৈনিক ইত্তেফাক, পঞ্চগড়ের সাজ্জাদ জটিল কিডনি রোগে আক্রান্ত; চিকিৎসার খরচ যোগাতে ঐক্যবদ্ধ হচ্ছেন দুই জেলার সাংবাদিকরা

খাদেমুল ইসলাম
  • Update Time : শুক্রবার, এপ্রিল ৩, ২০২৬,
  • 26 Time View

 

৩৫ বছরের অধিক সময় সাহসী সাংবাদিকতা এনটিভির স্টাফ রিপোর্টার, দৈনিক ইত্তেফাক,পঞ্চগড়ের সাজ্জাদ জটিল কিডনি রোগে আক্রান্ত;

চিকিৎসার খরচ যোগাতে ঐক্যবদ্ধ হচ্ছেন দুই জেলার সাংবাদিকরা

পঞ্চগড় জেলা প্রতিনিধি:খাদেমুল ইসলাম!

প্রায় দুই যুগের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশায় কাটানো পঞ্চগড় জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি, সম্পাদক এনটিভির স্টাফ রিপোর্টার, দৈনিক ইত্তেফাক, বাংলা ট্রিবিউন এবং ইউএনবি নিউজের পঞ্চগড় প্রতিনিধি সাজ্জাদুর রহমান সাজ্জাদ জটিল কিডনি রোগে আক্রান্ত। গেল তিন বছর আগে সিনিয়র সাংবাদিক সাজ্জাদ বুঝতে পারেন তিনি জটিল কিডনি রোগে আক্রান্ত।

সাজ্জাদুর রহমান একাধারে ১৯৭৪ সালে প্রতিষ্ঠিত পঞ্চগড় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও সাধারন সম্পাদক ছাড়াও অনুসন্ধিৎস চক্র বিজ্ঞান সংগঠনের প্রতিষ্ঠাতা। একই সাথে পঞ্চগড়ের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে তার নিবিড় সম্পর্ক রয়েছে। ১৯৯১ সাল থেকে তিনি পঞ্চগড়ে সাংবাদিকতা করে আসছেন। তার হাত ধরে পঞ্চগড়ে বেশ কিছু উদিয়মান তরুন সাংবাদিকতা পেশা বেছে নেয় । সমাজ ও মানুষের কল্যানে সাংবাদিক হিসেবে পঞ্চগড়ের আনাচে কানাচে ঘুরে সংবাদ সংগ্রহ করাই ছিল তার অদম্য নেশা। তবে গত তিন বছর আগে কিডনি রোগ শরীরে দানা বাধলে প্রথমে তার শরীরে শ্বাসকস্ট দেখা দেয়। জরুরি ভাবে রংপুরে কিডনি রোগ বিশেষজ্ঞ ডা. মোবাশ্বেরের স্মরনাপন্ন হলে ডা. মোবাশ্বের জানায় তার কিডনি ক্রিয়েটেনিন অস্বাভাবিক হারে বেড়ে গেছে। পরে এক পর্যায়ে ক্রিয়েটেনিন প্রায় বেড়ে গিয়ে ১৪-১৫তে গিয়ে তার দুটো কিডনির কার্যকারিতা নস্ট হয়ে যায়। পরে ভারতে চিকিৎসার জন্য গিয়েও প্রতিকার হয়নি। বর্তমানে তাকে সপ্তাহে তিনবার ডায়ালসিস নিয়ে বেঁচে থাকতে হয়। ডায়ালসিস না করলে শরীর ফুলে যায়। গত তিন বছর ধরে ডায়ালসিস সংক্রান্ত ঔষধ সহ বিরাট অঙ্কের টাকা প্রতিদিনই খরচ করতে হিমশিম অবস্থা পরিবারের। একদিকে স্ত্রী তিন সন্তান নিয়ে পরিবার ও নিজের চিকিৎসার খরচ মেটানো অসম্ভব হয়ে পড়েছে। চিকিৎসকরা জানিয়েছেন কিডনি প্রতিস্থাপন করতে প্রায় অর্ধকোটি টাকার প্রয়োজন। এমতাবস্থায় পঞ্চগড় ও ঠাকুরগাঁওয়ের সাংবাদিকরা সাজ্জাদের চিকিৎসার খরচ যোগাতে ঐক্যবদ্ধ হয়েছেন। এ নিয়ে গতকাল বুধবার (১ এপ্রিল) রাতে পঞ্চগড় প্রেস ক্লাবে দুই জেলার সাংবাদিকরা মতবিনিময় করে চিকিৎসা খরচ যোগান দিতে পরিকল্পনা গ্রহন করেছেন।

এ সময় ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি লুৎফর রহমান মিঠু, সাধারন সম্পাদক রেজওয়ানুল হক রিজু, এটিএনবাংলার ঠাকুরগাঁও প্রতিনিধি ফিরোজ আলম, এখন টিভির ঠাকুরগাঁও প্রতিনিধি নাহিদ রেজা পঞ্চগড় পেসক্লাবের সভাপতি মোশারফ হোসেন, সাধারন সম্পাদক সরকার হায়দার পঞ্চগড় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুল আলম সহ পঞ্চগড়ের সাংবাদিকরা বিভিন্ন মতামত দেন। অচিরেই পঞ্চগড় পেস ক্লাব সাংবাদিক সাজ্জাদের চিকিৎসা নিয়ে একটি কমিটি গঠন করে খরচ যোগানোর কাজ শুরু করবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়।

ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মিঠু জানান, বিশাল অঙ্কের এই খরচের জন্য প্রয়োজনে রাজনৈতিক নেতৃবৃন্দের সহযোগীতা নিয়ে প্রধানমন্ত্রী কার্যালয় এবং সাংবাদিক কল্যান ট্রাস্টে আবেদন করবেন। তবে আগে স্থানীয়ভাবে আমরা তিন জেলার সাংবাদিকদের এগিয়ে আসার আহবান জানাব। এ সময় উপস্থিত পঞ্চগড়ের সাংবাদিকরা একতাবদ্ধ হয়ে অর্থ সংগ্রহ করতে কাজ করবে বলে মতামত দেন ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 dailyainerkantho