1. dailyainerkantho@gmail.com : admin :
পঞ্চগড়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল - dailyainerkantho
৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| রাত ১২:৪০|

পঞ্চগড়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

খাদেমুল ইসলাম
  • Update Time : বৃহস্পতিবার, এপ্রিল ৯, ২০২৬,
  • 163 Time View

 

পঞ্চগড়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

পঞ্চগড় জেলা প্রতিনিধি :খাদেমুল ইসলাম!

পঞ্চগড়ে অপ্রয়োজনীয় আইন ও অতিরিক্ত কঠোর নিয়ম প্রত্যাহারের দাবী সহ শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা।

বুধবার (৮ এপ্রিল) দুপুরে এসএসসি ২০২৬/২৭ ব্যাচ এর ব্যানারে চৌরঙ্গী মোড় এলাকায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে পঞ্চগড় ঢাকা মহাসড়কের পাশে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহণে পঞ্চগড় জেলা পরিষদের সামনে থেকে বিক্ষোভ একটি মিছিল বের হয়ে শহরের চৌরঙ্গী মোড়ে গিয়ে সমাবেশে মিলিত হয়।
এসময় শিক্ষার্থীরা বলেন, জুলাই আন্দোলন, সিলেবাস-কারিকুলাম পাল্টানো সহ নানা কারণে আমরা ঠিকমত পড়াশোনা করতে পারিনি। এরই মাঝে পরীক্ষার সময় এগিয়ে এনে আমাদের উপর চাপ সৃষ্টি করা হয়েছে। আমরা জেনেছি, পরীক্ষা কেন্দ্রে সিসি ক্যামেরা থাকবে। নির্দিষ্ট দূরত্বে সবাইকে বসতে হবে, পরীক্ষা কেন্দ্রে কঠোর আইনের প্রয়োগ করা হবে। আমাদের দাবি এসব পরিবর্তন করতে হবে এবং পরীক্ষার সময় পিছিয়ে দিতে হবে। যদি এসব পরিবর্তন করা না হয় তাহলে শিক্ষামন্ত্রীকে অবিলম্বে পদত্যাগ করতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com