1. dailyainerkantho@gmail.com : admin :
নবনিযুক্ত উপাচার্যকে শুভেচ্ছা জানালো জাককানইবি সাদা দল - dailyainerkantho
৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ১:৪৭|

নবনিযুক্ত উপাচার্যকে শুভেচ্ছা জানালো জাককানইবি সাদা দল

আরিফ হোসেন
  • Update Time : রবিবার, মে ১৭, ২০২৬,
  • 54 Time View

 

নবনিযুক্ত উপাচার্যকে শুভেচ্ছা জানালো জাককানইবি সাদা দল

মোঃ আরিফ হোসেন,নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ৮ম উপাচার্য হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ মোশাররফ হোসেন নিযুক্ত হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সাদা দল।

শনিবার (১৬ মে) জাককানইবি সাদা দল এক বিবৃতির মাধ্যমে শুভেচ্ছা বার্তা জানায়।

সাদা দলের আহবায়ক প্রফেসর ড. মো. মিজানুর রহমান এবং সদস্য-সচিব প্রফেসর মো. তানজিল হোসেন সাক্ষরিত শুভেচ্ছা বার্তায় বলা হয়, আপনার দক্ষ নেতৃত্বে আমাদের প্রিয় এই বিদ্যাপীঠ শিক্ষা, গবেষণা এবং প্রশাসনিক উৎকর্ষতার নতুন দিগন্তে পৌঁছাবে—এমনটাই আমাদের দৃঢ় প্রত্যাশা। প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া প্রতিষ্ঠিত এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আদর্শে অনুপ্রাণিত এই প্রতিষ্ঠানকে একটি আধুনিক, মানবিক ও বিশ্বমানের উচ্চশিক্ষা কেন্দ্রে রূপান্তরের লক্ষ্যে আপনার গৃহীত প্রতিটি সৃজনশীল ও কল্যাণমুখী উদ্যোগ নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও অগ্রযাত্রায় সাদা দল, জাককানইবি সর্বদা আপনার পাশে থেকে সহযোগিতা প্রদান করবে।

প্রসঙ্গত, মঙ্গলবার (১৪ মে ২০২৬) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে উল্লেখ করা হয় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ৮ম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ মোশাররফ হোসেন। এর আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ একাডেমিক জীবনে তিনি শিক্ষা ও গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন। এ ছাড়া তিনি জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবেও দায়িত্ব পালন করেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন, গবেষণা কার্যক্রম পরিচালনা এবং নতুন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাঠামো গঠনে তার ভূমিকা উল্লেখযোগ্য।

মোঃ আরিফ হোসেন
০১৫৬০০৩৭৬৪৩

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com