1. dailyainerkantho@gmail.com : admin :
দাবি না মানলে ১১ অক্টোবর থেকে কঠোর কর্মসূচির ঘোষণা গ্রামীণ ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের - dailyainerkantho
৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| সোমবার| দুপুর ১২:৫৮|
শিরোনামঃ
রাণীশংকৈলে ২৯০ ট্যাপেন্টাডলসহ দুইজন আটক, মোটরসাইকেল জব্দ প্রাইম ফাইন্যান্স অবসায়নের দাবি আমানতকারীদের, বাংলাদেশ ব্যাংকের শর্ত পূরণ হয়নি ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সম্পত্তি দখলের অভিযোগ সংবাদ সম্মেলন তিতাসে সর্বোচ্চ নম্বরের পর এবার বোর্ড বৃত্তির তালিকায় দিয়া দেবনাথ দাবি না মানলে ১১ অক্টোবর থেকে কঠোর কর্মসূচির ঘোষণা গ্রামীণ ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের দুবাই, মধ্যপ্রাচ্য, মিশর ও সুয়েজ ক্যানেল অঞ্চলের বাংলাদেশের নাবিকদের ভিসা সমস্যার সমাধানে দ্রুত কূটনৈতিক পদক্ষেপের দাবিতে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধে ইবির শহীদ আনাস হল প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান ‎চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন। ইবিস্থ বৃহত্তর কুমিল্লা ছাত্রকল্যাণ ফোরামের বৃক্ষরোপণ কর্মসূচি ডেঙ্গু প্রতিরোধে ইবিতে সচেতনতামূলক র‍্যালি ও অভিযান

দাবি না মানলে ১১ অক্টোবর থেকে কঠোর কর্মসূচির ঘোষণা গ্রামীণ ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের

মো সাইফুল আলম সরকার
  • Update Time : সোমবার, অক্টোবর ৫, ২০২৬,
  • 11 Time View

 

দাবি না মানলে ১১ অক্টোবর থেকে কঠোর কর্মসূচির ঘোষণা গ্রামীণ ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের

মো: সাইফুল আলম সরকার, ঢাকা: সরকার ঘোষিত ২০০৪, ২০১৬ ও ২০১৮ সালের প্রজ্ঞাপন বাস্তবায়নের দাবিতে আগামী ১১ অক্টোবর থেকে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে লাগাতার অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে গ্রামীণ ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদ। শনিবার (৩ অক্টোবর) সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি মাহবুবুল আলম সভাপতিত্ব করেন। সাধারণ সম্পাদক মুমিনুল ইসলাম অনুষ্ঠান সঞ্চালনা করেন। এ সময় বক্তব্য দেন গ্রামীণ ব্যাংকের সাবেক জিএস শরিফুল ইসলাম, কাজী নাছির উদ্দীন, রফিকুল ইসলাম, শ্যামল মিত্র, রবিউল আওয়াল, সিরাজুল ইসলাম, শফিকুল ইসলাম, এ কে আজাদ, মমতাজ হোসেন ও সাখাওয়াত হোসেন সৈয়দ মহসিনসহ সংগঠনের নেতারা।

সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা বলেন, আগামী ১০ অক্টোবরের মধ্যে সরকার ঘোষিত প্রজ্ঞাপন বাস্তবায়নের বিষয়ে গ্রামীণ ব্যাংকের পক্ষ থেকে ঘোষণা না এলে ১১ অক্টোবর থেকে প্রধান কার্যালয়ের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করা হবে।

একই সঙ্গে সংগঠনটির পক্ষ থেকে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়, সব জোনাল ও এরিয়া অফিস এবং শাখা কার্যালয়ের সামনে ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূস ও ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের কুশপুত্তলিকা দাহের কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়।

অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের দাবির প্রতি সংহতি জানিয়ে বক্তব্য দেন বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি শ্রমিক নেতা মানস নন্দী এবং সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ।

সংবাদ সম্মেলনে বক্তারা তাদের দাবি দ্রুত বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে দাবি বাস্তবায়নের বিষয়ে দৃশ্যমান পদক্ষেপ না এলে ঘোষিত কর্মসূচি পালনের কথা জানান তারা।

গ্রামীণ ব্যাংক থেকে অবসরের তথ্যমতে,
★ অবসরগ্রহণকারী সর্বমোট ১৫ হাজারের অধিক
★ অবসরের তারিখ হতে ১৫ বছর অতিক্রান্ত হয়েছে এমন সংখ্যা ৫ হাজারের অধিক (যাঁরা পূণঃ পেনশন প্রাপ্য হবেন)
২০০৪ সালের পূর্বে যাঁরা অবসরে গেছেন তাঁদের সংখ্যা-৫ হাজারের অধিক।
★ চিকিৎসা ভাতা প্রদান করলে প্রতিষ্ঠানের মাসিক ব্যয় হবে ১৫০০ টাকা হিসেবে ২ কোটি ২৫ লক্ষ টাকা মাত্র ৷
★ উৎসব ভাতা(ঈদ+পূজা) বছরে প্রতিজন গড়ে ৩০০০০ টাকা হিসেবে ৪৫ কোটি টাকা মাত্র। যা বৃহত্তর একটি প্রতিষ্ঠানের জন্য কোন বিষয়ই নয়।
তারা আরো বলেন, আপনারা জানেন তৎকালীন প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ২০০৪ সালে শতভাগ পেনশন সমর্থনকারী কর্মকর্তা-কর্মীচারীদের জন্য মাসিক চিকিৎসা ভাতা, বাৎসরিক উৎসব ভাতা প্রদানের জন্যে প্রজ্ঞাপন জারি করে। যা দেশের সকল সরকারি, আধা সরকারি, স্বায়িত্বশাসিত প্রতিষ্ঠানে বাস্তবায়িত হলেও গ্রামীণ ব্যাংকে আজ পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com