1. dailyainerkantho@gmail.com : admin :
আগামী চারদিন দেশজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস - dailyainerkantho
৩০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শুক্রবার| দুপুর ১:৫৭|
শিরোনামঃ
ঠাকুরগাঁও-১ আসনে ফয়সল আমিনের জয় জগন্নাথপুরে ২১ তম শাহ আশরাফুন্নেছা কামালী স্মৃতি প্রাইমারি মেধাবৃত্তি ২০২৬ প্রদান সম্পন্ন ইবিতে ‘মোরাল প্যারেন্টিং ট্রাস্ট’–এর মতবিনিময় সভা স্কটল্যান্ডের এডিনবরায় জমজমাট ‘বাংলাদেশ ফেস্টিভ্যাল স্কটল্যান্ড–২০২৬’ ২০০৮ সালের পর হিলি স্টেশনে দাঁড়াবে ঢাকাগামী দুই ট্রেন, আনন্দমিছিল এলাকাবাসীর। সান্তাহারে নতুন কুড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই শুরু! তেঁতুলিয়ায় শীত পড়তে শুরু করেছে লাকসামে সাংবাদিককে প্রাণনাশের হুমকি,থানায় জিডি ঠাকুরগাঁও-১ আসনে জাল ভোটের চেষ্টায় আটক ৩ আদমদীঘিতে সাংবাদিকদের কটাক্ষ করে ফেসবুকে এসিল্যান্ডের স্ট্যাটাস

আগামী চারদিন দেশজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : মঙ্গলবার, জুলাই ৮, ২০২৫,
  • 146 Time View

দেশের  বিভিন্ন অঞ্চলে মৌসুমি বায়ুর সক্রিয়তা বৃদ্ধির ফলে আগামী চার দিন ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। সোমবার (৭ জুলাই) প্রকাশিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়াবিদ একেএম নাজমুল হক জানান, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ বিরাজ করছে। এর প্রভাবে মৌসুমি বায়ুর অক্ষ বাংলাদেশ ও উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় অবস্থায় রয়েছে। ফলে দেশজুড়ে বৃষ্টিপাতের প্রবণতা বেড়েছে।

আবহাওয়ার বিস্তারিত পূর্বাভাস:

৮ জুলাই (মঙ্গলবার): ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে এবং রংপুর ও রাজশাহীর কিছু জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। খুলনা, বরিশাল ও চট্টগ্রামে কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

৯ জুলাই (বুধবার): দেশের বেশিরভাগ অঞ্চলে একই ধরনের আবহাওয়া বিরাজ করবে। মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনা থাকবে। দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

১০ জুলাই (বৃহস্পতিবার): ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের কিছু অংশে এবং রংপুর ও রাজশাহীর দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়ে গেছে। তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

১১ জুলাই (শুক্রবার): চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং অন্যান্য বিভাগে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে, বর্ধিত পাঁচদিনেও বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com