1. dailyainerkantho@gmail.com : admin :
ইবিতে শহীদ জিয়াউর রহমান হল ডিবেটিং সোসাইটি'র নবীনবরণ ও বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত - dailyainerkantho
১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বুধবার| রাত ১০:৫৬|
শিরোনামঃ
ইবিতে শহীদ জিয়াউর রহমান হল ডিবেটিং সোসাইটি’র নবীনবরণ ও বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত চেয়ারম্যান প্রার্থী মঞ্জুর আলমের সমর্থনে বিশাল শোডাউন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো’র সকল কার্যালয় শতভাগ ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহারমুক্ত ঘোষণা হাইকোর্টের রায় উপেক্ষা: মোহাম্মদপুরে পুনর্বাসনের নামে ২৮৮ পরিবারের সাথে চরম প্রতারণার অভিযোগ ডেঙ্গু প্রতিরোধে ইবি ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান নজরুল বিশ্ববিদ্যালয়ে নবনির্মিত কবি নজরুল বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজ ভবনের উদ্বোধন ইবির উম্মুল মু’মিনীন আয়েশা সিদ্দিকা হল স্পোর্টস ক্লাবের নেতৃত্বে ফারহানা-আজমেরী শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মুসা মিয়া জমকালো আয়োজনে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত পঞ্চগড়ে নবম শ্রেণি শিক্ষার্থী ধর্ষন পর মৃত্যু এঘটনায় গ্রেপ্তার ২

ইবিতে শহীদ জিয়াউর রহমান হল ডিবেটিং সোসাইটি’র নবীনবরণ ও বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত

ইবি প্রতিনিধি
  • Update Time : বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬,
  • 11 Time View

 

ইবিতে শহীদ জিয়াউর রহমান হল ডিবেটিং সোসাইটি’র নবীনবরণ ও বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত

ইবি প্রতিনিধি:

‘মতের শক্তি, যুক্তির জয়, আলোকিত আগামী’ এবং ‘বিতর্ক গড়ে তোলে যুক্তিবাদী প্রজন্ম’ স্লোগানকে সামনে রেখে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অনুষ্ঠিত হয়েছে শহীদ জিয়াউর রহমান হল ডিবেটিং সোসাইটির ফ্রেশার্স রিসিপশন অ্যান্ড ডিবেট ওয়ার্কশপ।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ টায় শহীদ জিয়াউর রহমান হল ডিবেটিং সোসাইটির অফিস কক্ষে নবীনবরণ এবং কর্মশালাটি অনুষ্ঠিত হয়

শহীদ জিয়াউর রহমান হল ডিবেটিং সোসাইটির সভাপতি শোয়াইব বিন আছাদ’র সভাপতিত্বে প্রধান ট্রেইনার হিসেবে কুষ্টিয়া ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক শাররী শক্তি ইউশা, আমন্ত্রিত অতিথি হিসেবে ইসলামী বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির উপদেষ্টা রায়হান বিশ্বাস উপস্থিত ছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন আইইউডিএস সভাপতি ইয়াছিন আলি ও সাধারণ সম্পাদক লাবিদ হোসেন ইফতি, সাদ্দাম হোসেন হল ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক আবুল বাশার , শহীদ আনাস হল ডিবেটিং সোসাইটির সভাপতি রবিউল ইসলাম রবি, শাহ আজিজুর রহমান হল ডিবেটিং সোসাইটির দপ্তর সম্পাদক হাসান তারেক সহ আগত অন্যান্য অতিথি এবং নবীন শিক্ষার্থীরা।

সোয়াইব বিন আছাদ বলেন , নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে স্বাগত জানানোর পাশাপাশি তাদের সৎ, সচেতন ও যুক্তিবাদী নাগরিক হিসেবে গড়ে তুলতেই এই বিতর্ক কর্মশালার আয়োজন করা হয়েছে। আশা করছি আজকের কর্মশালা তোমাদের জীবনের একটি সেরা লার্নিং সেশন হতে যাচ্ছে।

এসময় প্রধান ট্রেইনার অংশগ্রহণকারী নবীন শিক্ষার্থীদের বিতর্কের মৌলিক কৌশল, যুক্তি উপস্থাপন ও বাকপটুতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com