1. dailyainerkantho@gmail.com : admin :
বিসিবির সভাপতি থাকেন ১২০০০ টাকার ভাড়া বাসায়। - dailyainerkantho
২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| রাত ২:০৫|
শিরোনামঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী মোটরযান চালক দল ঢাকা মহানগর উত্তর শাখার ১৯ সদস্য বিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটির অনুমোদন মনোহরগঞ্জে হাম প্রতিরোধে টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন পুলিশের প্রেস ব্রিফিং আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় ১০ জন ডাকাত সদস্য গ্রেফতারসহ ডাকাতির কাজে ব্যবহৃত মাধবপুরের মাইক্রোচালকের ডান হাত বিচ্ছিন্ন, সমিতির দুঃখ প্রকাশ তেতুলিয়া, তিরনই হাট ইউনিয়ন পরিষদের দুই গ্রাম পুলিশের সদস্যের অবসরকালীন বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত তেতুলিয়া, তিরনই হাট ইউনিয়ন পরিষদের দুই গ্রাম পুলিশের সদস্য অবসরকালীন উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত প্রাক-বাজেট ছায়া সংসদ বিতর্কে স্ট্যামফোর্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন নজরুল বিশ্ববিদ্যালয় গ্রীন ভয়েস-এর ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: নদী ও জলাশয় রক্ষায় গ্রীন ভয়েস-এর ৫ দফা দাবিসমূহ ‎বাংলাদেশবিরোধী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক জিয়া কে নিয়ে (জাগপা) সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধানের কটুক্তির প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল

বিসিবির সভাপতি থাকেন ১২০০০ টাকার ভাড়া বাসায়।

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : মঙ্গলবার, জুলাই ৮, ২০২৫,
  • 326 Time View
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল মিরপুরে একটি সাধারণ দুই কক্ষের ফ্ল্যাটে ভাড়া থাকছেন। অস্ট্রেলিয়ায় বসবাসকারী সাবেক এই জাতীয় দলের অধিনায়ক সম্পর্কে অনেকের ধারণা ছিল যে, তিনি হয়তো বোর্ডের পক্ষ থেকে কোনো পাঁচতারা হোটেল বা স্টুডিও অ্যাপার্টমেন্টে থাকবেন। তবে সবাইকে অবাক করে দিয়ে তিনি তার নিকটাত্মীয়ের বাড়ির কাছাকাছি একটি সাধারণ ফ্ল্যাটে থাকার সিদ্ধান্ত নিয়েছেন।জানাযায়, ‘বাসাটির ভাড়া মাত্র ১২ হাজার টাকা।’

সূত্র আরও জানায়, বাড়িটি যেহেতু একটি গলির ভেতরে অবস্থিত, তাই তিনি বাইরে যাওয়ার সময় বা ফিরে আসার সময় মাস্ক পরেন, যাতে কেউ তাকে চিনতে না পারে। এছাড়া তিনি বিসিবির গাড়িও ব্যবহার করেন না বলে জানা গেছে।

একজন বিসিবি পরিচালক জানান, ‘গতবার তার অবস্থান নিয়ে নেতিবাচক খবর প্রকাশিত হয়েছিল, যা তাকে কষ্ট দিয়েছিলো। তিনি আমাদের কাছ থেকে বড় বা বিলাসবহুল কিছু চান না। তিনি কোনো হোটেলেও থাকছেন না।’

গত ৩০ মে ফারুক আহমেদের স্থলাভিষিক্ত হওয়ার পর থেকে আমিনুল ইসলাম বুলবুল বোর্ডের দায়িত্ব পালন করে আসছেন। তার এই সাদামাটা জীবনযাপন অনেকের প্রশংসা কুড়িয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 dailyainerkantho