1. dailyainerkantho@gmail.com : admin :
সান্তাহারে মিলারের বিরুদ্ধে খাড়ির পাড় দখল ও জমিতে আবর্জনা ফেলার অভিযোগ - dailyainerkantho
২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বুধবার| বিকাল ৫:৪৬|
শিরোনামঃ
ধর্মপাশায় বিএনপির সন্ত্রাসবিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ সান্তাহারে মিলারের বিরুদ্ধে খাড়ির পাড় দখল ও জমিতে আবর্জনা ফেলার অভিযোগ ইবির শাহ আজিজুর রহমান হল ডিবেটিং সোসাইটি’র সভাপতি মিনহাজ, সম্পাদক তারেক ইবির আজিজুর রহমান হল ডিবেটিং সোসাইটির প্রীতি বিতর্ক, নবীনবরণ ও প্রবীণ বিদায় ইবি সায়েন্স ক্লাবের উদ্যোগে ল্যাবরেটরি ও অগ্নিনিরাপত্তা বিষয়ক কর্মশালা অপ্রিতম, মরিয়ম খাতুন, শিপ্রা রানী ও গণপতি চক্রবর্তী হত্যাকান্ড সহ সহিংস অপরাধের সাথে জড়িত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে শাহারপাড়ায় মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত চট্টগ্রাম বিভাগের সরকারি দপ্তরসমূহে ‘শতভাগ তামাকমুক্ত পরিবেশ নিশ্চিতকরণে’ মতবিনিময় সভা অনুষ্ঠিত সিরাজপুর কালিরগাঁও উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক আশরাফুল আহমদের জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল সম্পন্ন। বিশ্বম্ভরপুরে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত

সান্তাহারে মিলারের বিরুদ্ধে খাড়ির পাড় দখল ও জমিতে আবর্জনা ফেলার অভিযোগ

মিরু হাসান
  • Update Time : বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬,
  • 15 Time View

 

সান্তাহারে মিলারের বিরুদ্ধে খাড়ির পাড় দখল ও জমিতে আবর্জনা ফেলার অভিযোগ

মিরু হাসান, বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ার আদমদীঘির সান্তাহারে সরকারি খাড়ির পাড় দখল করে কাঁটাতারের বেড়া দেওয়ার অভিযোগ উঠেছে ফুলজান এগ্রো ফিড নামের একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। একই সঙ্গে কৃষকের জমিতে যাতায়াতের পথ বন্ধ এবং ফসল নষ্টেরও অভিযোগ করেছেন স্থানীয় কৃষক পাখি হোসেন। এতে চরম ভোগান্তিতে পড়েছেন তিনি।

ভুক্তভোগী পাখি হোসেন জানান, সান্তাহার পৌর শহরের পোঁওতা এলাকায় তাঁর কৃষিজমি রয়েছে। ওই জমিতে চাষাবাদ করেই তিনি জীবিকা নির্বাহ করেন। হঠাৎ করে জমিতে যাতায়াতের পথে কাঁটাতারের বেড়া দেওয়া হয়। এতে জমিতে যাতায়াত বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন তিনি। এ নিয়ে প্রতিষ্ঠানের সঙ্গে তাঁর বিরোধের সৃষ্টি হয়েছে।

লিখিত অভিযোগে পাখি হোসেন আরও বলেন, কাঁটাতারের বেড়া দিয়ে সরকারি খাড়ির পাড় দখলের পাশাপাশি কয়েকটি গাছ কেটে ফেলা হয়েছে। এ ছাড়া তাঁর কৃষিজমিতে বজ্র ফেলে ফসলের ক্ষতি করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। এ ঘটনায় প্রতিকার চেয়ে গত রবিবার (২০ সেপ্টেম্বর) থানায় ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন পাখি হোসেন। তবে অভিযোগের এখনো কোনো পদক্ষেপ না নেওয়ায় স্থানীয়দের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া জানান, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম বলেন, এ বিষয়ে একজনের অভিযোগ এসেছে খতিয়ে দেখা হচ্ছে।##

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com