1. dailyainerkantho@gmail.com : admin :
মুফতি মুহাম্মদ উল্লাহর সন্ধান ও মুক্তি দাবি, নাসরুল্লাহ বদরকে জান্নাতুল বাকীতে দাফনের আহ্বান জমিয়ত ঢাকা মহানগর দক্ষিণের - dailyainerkantho
২৩শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শুক্রবার| বিকাল ৩:১৯|
শিরোনামঃ
হরিণাকুণ্ডুতে দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শাড়ি বিতরন। ​ঠাকুরগাঁওয়ে ধানের শীষের গণসংযোগ: প্রার্থীকে ফুলের মালা পরিয়ে বরণ করল দুই শিশু হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ২৯ অক্টোবর ভারতীয় হাইকমিশন ঘেরাওয়ের ঘোষণা এনআরসির “নিপীড়িত মানুষের পক্ষে লড়তে আইন পেশায় ফিরব” – ড. নয়ন বাঙালি ঠাকুরগাঁওয়ে তিন দিনব্যাপী নাট্য কর্মশালার উদ্বোধন আদমদীঘিতে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ ​ঠাকুরগাঁওয়ে বিভাগীয় হিফজ ও হুসনে সওত প্রতিযোগিতার জেলা বাছাই সম্পন্ন: বিজয়ী ২১ শিক্ষার্থী শিক্ষকদের উচ্চতর গ্রেড প্রাপ্তির ক্ষেত্রে বৈষম্য নিরসন করুন- মো: তোফায়েল সরকার ঠাকুরগাঁওয়ে প্রতিমা বিসর্জন ঘাট পরিদর্শন করলেন পুলিশ সুপার

মুফতি মুহাম্মদ উল্লাহর সন্ধান ও মুক্তি দাবি, নাসরুল্লাহ বদরকে জান্নাতুল বাকীতে দাফনের আহ্বান জমিয়ত ঢাকা মহানগর দক্ষিণের

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শনিবার, অক্টোবর ১৭, ২০২৬,
  • 39 Time View

 

মুফতি মুহাম্মদ উল্লাহর সন্ধান ও মুক্তি দাবি, নাসরুল্লাহ বদরকে জান্নাতুল বাকীতে দাফনের আহ্বান জমিয়ত ঢাকা মহানগর দক্ষিণের

ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গমনকারী বাংলাদেশি আলেম মুফতি মুহাম্মদ উল্লাহর সন্ধান ও দ্রুত মুক্তির ব্যবস্থা এবং রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলায় নিহত আলেম মুফতি নাসরুল্লাহ বদরের মরদেহ দ্রুত জান্নাতুল বাকীতে দাফনের ব্যবস্থা করার দাবি জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ।

শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর পুরানা পল্টনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত ঢাকা মহানগর দক্ষিণের মাসিক বৈঠকে নেতারা এ দাবি জানান।

ঢাকা মহানগর দক্ষিণ জমিয়তের সভাপতি মুফতি মাহবুবুল আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুফতি নুরুল আলম ইসহাকীর পরিচালনায় বৈঠক অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন,মুফতি ইমরানুল বারী সিরাজী, মুফতি হাসান আহমদ, মাওলানা বিন ইয়ামিন,মাওলানা আনোয়ার হামিদী, মাওলানা মুবাশ্বির আহমদ, মুফতি রেজাউল করিম দরবস্তী,এম. মুফাজজল ইবনে মাহফুজ, মাওলানা বোরহান উদ্দিন, মুফতি নাসির বিন নুর, মাওলানা ইমরান মাহমুদ, মাওলানা বেলায়েত হোসাইন, মাওলানা আনোয়ার হোসাইন ও মাওলানা মাহফুজ উদ্দীন প্রমুখ।

বৈঠকে নেতারা বলেন, ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গমনকারী আলেম মুফতি মুহাম্মদ উল্লাহদের কাফেলা রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলার শিকার হয়। হামলায় অনেকে আহত হন এবং মুফতি নাসরুল্লাহ বদর নিহত হন। ওই ঘটনার বিষয়ে মুফতি মুহাম্মদ উল্লাহ ফেসবুক লাইভে এসে দেশবাসীকে অবহিত করেন। পরে মক্কার একটি হোটেল থেকে সৌদি গোয়েন্দা সংস্থার সদস্যরা তাঁকে নিয়ে যাওয়ার পর থেকে তাঁর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না বলে দাবি করেন তাঁরা।

নেতারা বলেন, মুফতি মুহাম্মদ উল্লাহর কোনো সন্ধান না পাওয়ার বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক। তাঁর পরিবার, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উৎকণ্ঠা বিরাজ করছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত দ্রুত তাঁর অবস্থান শনাক্ত করে বিষয়টি পরিষ্কার করা এবং তিনি কোনো ধরনের আইনি বা প্রশাসনিক জটিলতায় থাকলে তা দ্রুত নিরসন করে তাঁকে মুক্ত ও নিরাপদে দেশে ফেরার সুযোগ করে দেওয়া।

তাঁরা আরও বলেন, রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলায় নিহত মুফতি নাসরুল্লাহ বদর ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গিয়েছিলেন। পবিত্র ভূমিতে তাঁর মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। তাঁর পরিবারের সিদ্ধান্ত ও ইচ্ছাকে বিবেচনায় নিয়ে সৌদি আরবের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে মরদেহ দ্রুত জান্নাতুল বাকীতে দাফনের ব্যবস্থা করা উচিত।

জমিয়তের নেতারা মুফতি মুহাম্মদ উল্লাহর দ্রুত সন্ধান ও নিরাপদ মুক্তি এবং মুফতি নাসরুল্লাহ বদরের মরদেহ দ্রুত জান্নাতুল বাকীতে দাফনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ সরকার ও সৌদি আরবের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।

কক্সবাজার হোটেলে অগ্নিকাণ্ডে নিহতদের জন্য এবং মহানগর দক্ষিণের সভাপতির শ্বশুরের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com