1. dailyainerkantho@gmail.com : admin :
​ঠাকুরগাঁওয়ে ধানের শীষের গণসংযোগ: প্রার্থীকে ফুলের মালা পরিয়ে বরণ করল দুই শিশু - dailyainerkantho
২৩শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শুক্রবার| দুপুর ১:৪৬|
শিরোনামঃ
হরিণাকুণ্ডুতে দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শাড়ি বিতরন। ​ঠাকুরগাঁওয়ে ধানের শীষের গণসংযোগ: প্রার্থীকে ফুলের মালা পরিয়ে বরণ করল দুই শিশু হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ২৯ অক্টোবর ভারতীয় হাইকমিশন ঘেরাওয়ের ঘোষণা এনআরসির “নিপীড়িত মানুষের পক্ষে লড়তে আইন পেশায় ফিরব” – ড. নয়ন বাঙালি ঠাকুরগাঁওয়ে তিন দিনব্যাপী নাট্য কর্মশালার উদ্বোধন আদমদীঘিতে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ ​ঠাকুরগাঁওয়ে বিভাগীয় হিফজ ও হুসনে সওত প্রতিযোগিতার জেলা বাছাই সম্পন্ন: বিজয়ী ২১ শিক্ষার্থী শিক্ষকদের উচ্চতর গ্রেড প্রাপ্তির ক্ষেত্রে বৈষম্য নিরসন করুন- মো: তোফায়েল সরকার ঠাকুরগাঁওয়ে প্রতিমা বিসর্জন ঘাট পরিদর্শন করলেন পুলিশ সুপার

​ঠাকুরগাঁওয়ে ধানের শীষের গণসংযোগ: প্রার্থীকে ফুলের মালা পরিয়ে বরণ করল দুই শিশু

নুরে আলম শাহ
  • Update Time : শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬,
  • 9 Time View

​

ঠাকুরগাঁওয়ে ধানের শীষের গণসংযোগ: প্রার্থীকে ফুলের মালা পরিয়ে বরণ করল দুই শিশু

​নুরে আলম শাহ, ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁও-১ আসনের আসন্ন উপনির্বাচন উপলক্ষে বেগুনবাড়ি ইউনিয়নের খেকিডাঙ্গী এলাকায় ধানের শীষের পক্ষে নির্বাচনী গণসংযোগ করেছেন বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমীন। এ সময় তিনি বালিয়াপাড়াসহ ওই ইউনিয়নের বিভিন্ন পাড়া-মহল্লায় সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন ও প্রচারণা চালান।
​গণসংযোগকালে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফয়সল আমীন ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে ভোটারদের সমর্থন প্রার্থনা করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ। বক্তারা আসন্ন নির্বাচনে দলীয় প্রার্থীর বিজয় সুনিশ্চিত করতে সকল স্তরের নেতা-কর্মী ও সমর্থকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
​প্রচারণাকালে এক হৃদয়গ্রাহী দৃশ্যের অবতারণা হয়। ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত দুই শিশু বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনকে ফুলের মালা পরিয়ে স্বাগত জানায়। শিশুদের এই ভালোবাসায় উপস্থিত নেতা-কর্মী ও সমর্থকদের মাঝে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
​উক্ত নির্বাচনী গণসংযোগে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতা-কর্মী, সমর্থক এবং এলাকার সাধারণ মানুষ অংশ নেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com