1. dailyainerkantho@gmail.com : admin :
জুলাই বিপ্লবের বর্ষপূর্তিতে আতশবাজি না ফোটানোর দাবি ইবি ছাত্রশিবিরের - dailyainerkantho
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| রাত ৪:৪৫|
শিরোনামঃ
‎বাংলাদেশবিরোধী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক জিয়া কে নিয়ে (জাগপা) সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধানের কটুক্তির প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল পঞ্চগড়ের দুই মাদক কারবারীকে ৬ মাসের কারাদণ্ড তেঁতুলিয়ায় ডিসির মতবিনিময় সভায় সাংবাদিকদের ভিডিও বক্তব্য ও ছবি তুলতে নিষেধ করায় অনুষ্ঠান বর্জন অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সাতক্ষীরার উন্নয়ন ও জনগণের প্রত্যাশা নিয়ে সংবাদ সম্মেলন কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনায় অনিয়মের কোনো সুযোগ নেই: আইনমন্ত্রী পঞ্চগড়ে কৃষক কার্ড উদ্ধোধন তেতুলিয়ায় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন বাংলাদেশ সেক্রেটারিয়েট সার্ভিস অ্যাসোসিয়েশন, BSSA এর ঈদ পুনর্মিলনী গেট টুগেদার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হয় থমকে আছে মোল্লাবাজার সেতুর কাজ: দ্রুত সমাপ্তির দাবিতে সিরাজদিখানে মানববন্ধন

জুলাই বিপ্লবের বর্ষপূর্তিতে আতশবাজি না ফোটানোর দাবি ইবি ছাত্রশিবিরের

ইবি প্রতিনিধি
  • Update Time : বুধবার, জুলাই ৯, ২০২৫,
  • 133 Time View

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে জুলাই-আগস্ট বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ফুটবল মাঠে আতশবাজি ফোটানো কর্মসূচি প্রত্যাহার সহ বিভিন্ন দাবি নিয়ে প্রক্টরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ইবি শাখা।

বুধবার (৯ জুলাই) দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কার্যালয়ে সাক্ষাৎ করেন সংগঠনটির প্রতিনিধিদল। এসময় উপস্থিত ছিলেন শাখা ছাত্রশিবিরের দপ্তর সম্পাদক রাশেদুল ইসলাম রাফি, প্রচার সম্পাদক হামজা, অর্থ সম্পাদক জাহাঙ্গীর আলম, ছাত্র অধিকার সম্পাদক মো: জাকারিয়া ও প্রকাশনা সম্পাদক শেখ আল-আমিন।

এসময় তাদের উত্থাপিত মৌখিক দাবিসমূহ হলো:
১/ উদযাপন কমিটির গৃহীত সিদ্ধান্ত মোতাবেক আগামী ৪ আগস্ট আতশবাজি ফোটানো কর্মসূচি প্রত্যাহার করা।
২/শাহ আজিজুর রহমান হল পকেট গেট থেকে শহীদ আনাস হল পর্যন্ত রাস্তা দ্রুত সংস্কার।
৩/ টিএসসিসি থেকে সাদ্দাম হল পর্যন্ত রাস্তা সংস্কার করা।

এসময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান
আতশবাজি ফোটানো কর্মসূচির ব্যাপারে জুলাই-আগস্ট উদযাপন কমিটির সভায় আলোচনা করবেন বলে আশ্বাস দেন। রাস্তা সংস্কারের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আলীমুজ্জামান টুটুলকে অতিদ্রুত সংশ্লিষ্ট জায়গাগুলোতে প্রয়োজনীয় সংস্কারের নির্দেশ দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 dailyainerkantho