1. dailyainerkantho@gmail.com : admin :
আজ নন্দিত লেখক জহুর কবিরের জন্মদিন - dailyainerkantho
৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| সকাল ১১:২২|
শিরোনামঃ
জামায়াত আমীরের সমর্থন ও ইনসাফ গার্ডের সভাপতির সাহসী বক্তব্য: জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধরে রাখতে নিজস্ব শক্তিশালী মিডিয়ার আহ্বান খান রায়হানের শহরের ড্রেনের নির্মাণ কাজ পরিদর্শন করলেন ঝিনাইদহ-২ আসনের এমপি আলী আজম বুটেক্সে প্রথম ট্রেজারার মো. মাহবুবুল হক পাটোয়ারী পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয় স্বরাষ্ট্রমন্ত্রী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল বাস্তবায়ন কমিটির বৈঠক অনুষ্ঠিত প্রেমের সম্পর্কের পর বিয়ে, অর্থ আত্মসাৎ, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে স্বামীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জুলাই অভ্যুত্থানের একমাত্র মাস্টারমাইন্ড মহান আল্লাহ,ইনসাফ গার্ডের সভাপতি খান রায়হান রাজশাহীতে সাংবাদিক সম্রাটকে কুপিয়ে জখম, অবস্থা আশঙ্কাজনক সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লক্ষ টাকার মালামাল জব্দ, গোডাউন সিলগালা এফআইআরে নাম না থাকলেও নুসরাত হত্যা মামলায় সাজা খাটছেন অর্ধ যুগের বেশি. হাইকোর্টে ন্যায়বিচার চান ভক্তভোগীর স্বজনরা.

আজ নন্দিত লেখক জহুর কবিরের জন্মদিন

নিজন্ব প্রতিবেদক
  • Update Time : রবিবার, এপ্রিল ৫, ২০২৬,
  • 450 Time View

জোবায়ের সাকিব, স্টাফ রিপোর্টার,ঢাকা:

আজ ৫ এপ্রিল নন্দিত কবি,গীতিকবি,সাংবাদিক,কথা সাহিত্যিক,শিক্ষক জহুর কবিরের জন্মদিন। ১৯৮৮ সালের ৫ এপ্রিল খুলনা জেলার পাইকগাছা উপজেলার কাশিমনগর গ্রামে কপোতাক্ষ নদীর স্নেহধন্য প্রকৃতিপটে জন্মগ্রহণ করেন তিনি। পারিবারিক পরিমণ্ডলে বেড়ে ওঠা এ সাহিত্যসেবী প্রাথমিক শিক্ষা লাভ করেন স্থানীয়ভাবে পরবর্তীতে তিতুমীর কলেজ থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। শৈশবেই লেখালেখির হাতেখড়ি হয়। তাঁর কবিতায় থাকে প্রেম, বেদনা, সমাজবাস্তবতা ও ব্যক্তিক অনুভবের সংমিশ্রণ। তার প্রকাশিত কাব্যগ্রন্থ “পৃথিবীর দুই চোখ” (২০১৩), উপন্যাস “শেষ কথা বলা হলোনা” (২০১৫) এবং যৌথ কাব্যগ্রন্থ “বলেশ্বরী” (২০১৫)—সমকালীন পাঠকের মনোযোগ কাড়ে। কবিতার পাশাপাশি জহুর কবির গানের জগতেও সুপরিচিত নাম। তাঁর লেখা উল্লেখযোগ্য জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে: “এক পৃথিবী ভালোবাসা”, “দুঃখ আমার ঘরের চালা”, “তোর কারণে”, “ছাই”, “আমার চোখে ঝাপসা দেখি”, ও “চন্দ্রমুখী”। তিনি বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত গীতিকার হিসেবেও স্বীকৃত। পেশাগত জীবনে তিনি শিক্ষকতা করেছেন মনিপুর এডুকেয়ার স্কুল, আনোয়ার হোসেন মডেল স্কুল ও সিলভার ডেল স্কুল অ্যান্ড কলেজে। সাহিত্য সংগঠনের ক্ষেত্রেও তাঁর অবদান গুরুত্বপূর্ণ। তিনি বাংলাদেশ লিটারেচার কাউন্সিল-এর প্রতিষ্ঠাতা সভাপতি, এবং মাসিক নতুন সকাল ও কপোতাক্ষ ম্যাগাজিন-এর সম্পাদনায় যুক্ত ছিলেন সম্পাদক ও উপদেষ্টা হিসেবে। জহুর কবিরের সাহিত্যচর্চা, সংগঠকসত্তা ও গীতিকবিতা—তিনটি শাখাতেই সমানভাবে প্রবাহমান, যা তাঁকে এ সময়ের অন্যতম বহুমাত্রিক লেখকে পরিণত করেছে।

২০২৬ সালে প্রকাশিত হয়েছে নতুন কাব্যগ্রন্থ ” শব্দের ফুল “। ঈদে প্রকাশ পাওয়া ” পাগলা হাওয়া ” নাটকের টাইটেল সংগীত লিখেছেন তিনি। ইতিমধ্যে গানটি শ্রোতাদের হৃদয়ে স্থান করে নিয়েছে। জন্মদিনে সবার দোয়া চেয়েছেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com