1. dailyainerkantho@gmail.com : admin :
"নিপীড়িত মানুষের পক্ষে লড়তে আইন পেশায় ফিরব" - ড. নয়ন বাঙালি - dailyainerkantho
২৩শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শুক্রবার| দুপুর ১:৪৫|
শিরোনামঃ
হরিণাকুণ্ডুতে দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শাড়ি বিতরন। ​ঠাকুরগাঁওয়ে ধানের শীষের গণসংযোগ: প্রার্থীকে ফুলের মালা পরিয়ে বরণ করল দুই শিশু হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ২৯ অক্টোবর ভারতীয় হাইকমিশন ঘেরাওয়ের ঘোষণা এনআরসির “নিপীড়িত মানুষের পক্ষে লড়তে আইন পেশায় ফিরব” – ড. নয়ন বাঙালি ঠাকুরগাঁওয়ে তিন দিনব্যাপী নাট্য কর্মশালার উদ্বোধন আদমদীঘিতে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ ​ঠাকুরগাঁওয়ে বিভাগীয় হিফজ ও হুসনে সওত প্রতিযোগিতার জেলা বাছাই সম্পন্ন: বিজয়ী ২১ শিক্ষার্থী শিক্ষকদের উচ্চতর গ্রেড প্রাপ্তির ক্ষেত্রে বৈষম্য নিরসন করুন- মো: তোফায়েল সরকার ঠাকুরগাঁওয়ে প্রতিমা বিসর্জন ঘাট পরিদর্শন করলেন পুলিশ সুপার

“নিপীড়িত মানুষের পক্ষে লড়তে আইন পেশায় ফিরব” – ড. নয়ন বাঙালি

মো সাইফুল আলম সরকার
  • Update Time : শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬,
  • 10 Time View

 

“নিপীড়িত মানুষের পক্ষে লড়তে আইন পেশায় ফিরব” – ড. নয়ন বাঙালি

মো: সাইফুল আলম সরকার, ঢাকা: আইনজীবী, সমাজকর্ম বিশেষজ্ঞ ও স্কুল অব লিডারশিপের প্রতিষ্ঠাতা ড. গোলাম রাব্বানী নয়ন বাঙালি বলেছেন, নিপীড়িত মানুষের পক্ষে লড়তেই আইন পেশায় ফিরব। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে কয়েকটি বাংলাদেশি সংবাদমাধ্যমের সঙ্গে এক আলাপে তিনি এ মন্তব্য করেন।

ড. নয়ন বাঙালি বলেন, আইনের শাসনের যথাযথ প্রয়োগের জন্য নীতিনিষ্ঠ মানুষদের এ পেশায় আসতে হবে। শুধু অর্থ উপার্জনের স্বার্থে কাজ করলেন নিপীড়িতদের পরিস্থিতির উন্নয়ন ঘটবে না। আমি নির্দিষ্টভাবে তাদের মুক্তির জন্যই কাজ করি।

তিনি বলেন, দেশে উন্নয়নের সুফল আইনের অপপ্রয়োগে প্রান্তিক জনগণের কাছে পৌঁছায় না। এ পরিস্থিতি ব্যক্তিগতভাবে আমাকে আশাহত করে। কিন্তু আমি হতাশ নই। অবশ্যই মানুষের শুভবোধ জন্মাবে। সেজন্যই দেশে ফিরে আমার আগের আইনপেশায় সম্পৃক্ত হবো।

তিনি আরও বলেন, দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বলিষ্ঠভাবে এগিয়ে যাচ্ছে। তার সততা নিয়ে কোনো প্রশ্ন নেই। আমাদেরও সমানতালে তার আদর্শে উজ্জীবিত হয়ে দেশ গড়ার সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে হবে।

ড. গোলাম রাব্বানী নয়ন বাঙালি বলেন, জাতি গঠনের সুর্বণ সুযোগ এখন আমাদের হাতের মুঠোয়। সব কাজে অগ্রাধিকার দিতে হবে দেশকে। এজন্যই তারেক রহমান বলেন “সবার আগে বাংলাদেশ।” এ মন্ত্রই আমাদের ধারণ করতে হবে। প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করতে হবে সাহসের সাথে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com