1. dailyainerkantho@gmail.com : admin :
সংকটকালীন মুহূর্তেই বিএনপিকে সরকারের হাল ধরতে হয়েছে: ইবি উপাচার্য - dailyainerkantho
৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শনিবার| রাত ৮:৩০|
শিরোনামঃ
রুহিয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত কওমি মাদ্রাসার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ দিরাই বিএনপিতে বিভক্তির রাজনীতি, বিপ্লব ও সংহতি দিবসেও দুই বলয়ের পৃথক কর্মসূচি রাজশাহীতে চলছে নবান্ন উৎসব মেলা ঠাকুরগাঁও সালন্দর মাদরাসায় ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল বারহাট্টা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত সংকটকালীন মুহূর্তেই বিএনপিকে সরকারের হাল ধরতে হয়েছে: ইবি উপাচার্য মনোহরগঞ্জে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত। মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের উদ্যোগে জিপিএ-৫ (A+) প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা  পঞ্চগড়ে স্কুল ফিডিংয়ের পাউরুটির ভিতরে ধারালো ব্লেড দ্রূত তদন্ত দাবী

সংকটকালীন মুহূর্তেই বিএনপিকে সরকারের হাল ধরতে হয়েছে: ইবি উপাচার্য

ইবি প্রতিনিধি
  • Update Time : শনিবার, নভেম্বর ৭, ২০২৬,
  • 15 Time View

 

সংকটকালীন মুহূর্তেই বিএনপিকে সরকারের হাল ধরতে হয়েছে: ইবি উপাচার্য

ইবি প্রতিনিধি

বাংলাদেশ যখনই সংকটময় মুহূর্তে পড়েছে, তখনই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে রাষ্ট্রের হাল ধরতে হয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান।

শনিবার (৭ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয় আয়োজিত কর্মসূচিতে বক্তব্য প্রদানকালে তিনি এ মন্তব্য করেন।

উপাচার্য বলেন, ১৯৭৫ সালে সিপাহী-জনতার অভ্যুত্থানের পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করেন। ১৯৯০ সালে স্বৈরাচার এরশাদ সরকারের পতনের পর জনগণের সমর্থনে বেগম খালেদা জিয়া ধ্বংসপ্রাপ্ত অর্থনীতির মধ্যে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। একইভাবে ২০২৪ সালের ৫ আগস্টের পর ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে জনগণের সমর্থনে তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছেন।

তিনি আরও বলেন, বিগত ১৭ বছরে দেশের অর্থনীতি ও শাসনব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমান প্রধানমন্ত্রী তাঁর টিম ও জনগণের সমর্থনে বাংলাদেশকে পুনর্গঠন করে জনগণের সরকার হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা করছেন।

এর আগে সকাল ১০টায় জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান এবং বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. এমতাজ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইদ্রিস আলী ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আতিকুর রহমান।

সকাল সাড়ে ১০টায় প্রশাসন ভবন চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। এতে নেতৃত্ব দেন উপাচার্য। র‍্যালিতে উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, সব অনুষদের ডিন, বিভাগীয় সভাপতি, হলগুলোর প্রভোস্ট ও হাউজ টিউটর, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা অংশ নেন। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থীরাও র‍্যালিতে যোগ দেন। র‍্যালিটি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) কর্তৃক স্থাপিত ভিত্তিপ্রস্তর প্রদক্ষিণ করে শেষ হয়।

র‍্যালি শেষে সকাল পৌনে ১১টায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ভিত্তিপ্রস্তরে পুষ্পমাল্য অর্পণ করেন উপাচার্য। পরে পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল, বিভাগ, পরিষদ এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে দেশ ও জাতির সমৃদ্ধি, শান্তি ও উন্নতি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম মো. আশরাফ উদ্দিন খান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com