1. dailyainerkantho@gmail.com : admin :
ইবিস্থ ‘নীলফামারী জেলা সমিতি’র নবীন বরণ ও প্রবীণ বিদায় - dailyainerkantho
১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বৃহস্পতিবার| রাত ৮:২১|
শিরোনামঃ
বগুড়াবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে। ইবিস্থ ‘নীলফামারী জেলা সমিতি’র নবীন বরণ ও প্রবীণ বিদায় জাতীয় সংসদ চত্বরকে ‘ধূমপানমুক্ত এলাকা ঘোষণার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ তামাক বিরোধী জোট আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে রাজশাহী চন্দ্রিমা থানা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল পঞ্চগড়ে বোদায় সড়ক দুর্ঘটনায় দুই কিশোরের মৃত্যু , আহত আরো একজন মহেশপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত। সাইবার সেলের চমক: রাঙ্গামাটিতে ১৮ এপিভিয়েনের অভিযানে হারানো ৪৮ মোবাইল ও নগদ টাকা উদ্ধার, মালিকদের মুখে হাসি শাহজাদপুরে কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ শেরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা হরিণাকুণ্ডুতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক থানা বৈঠক অনুষ্ঠিত

ইবিস্থ ‘নীলফামারী জেলা সমিতি’র নবীন বরণ ও প্রবীণ বিদায়

ইবি প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬,
  • 27 Time View

 

ইবিস্থ ‘নীলফামারী জেলা সমিতি’র নবীন বরণ ও প্রবীণ বিদায়

ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নীলফামারী জেলা হতে আগত শিক্ষার্থীদের সংগঠন ‘নীলফামারী জেলা সমিতি’র নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১০টায় রবীন্দ্র-নজরুল কলা ভবনের গগন হরকরা গ্যালারিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে নীলফামারী জেলা সমিতির সভাপতি রাউফুল্লাহ খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপদেষ্টা আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. শেখ এ.বি.এম. জাকির হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন সংঠনের দায়িত্বপ্রাপ্তরা, নবীব ও প্রবীণ শিক্ষার্থীরা।

এসময় ২২০৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ এবং ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ক্রেস্ট দিয়ে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়।

এসময় সংগঠনের উপদেষ্টা অধ্যাপক ড. শেখ এ.বি.এম. জাকির হোসেন নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “তোমরা প্রত্যেকেই অত্যন্ত মেধাবী, আগামী দিনে তোমরাই দেশ ও জাতির কল্যাণে অগ্রণী ভূমিকা পালনের পাশাপাশি নেতৃত্ব দিবে। তোমরা ক্যাম্পাসে অত্যন্ত স্বল্প সময়ের জন্য আসো। তাই এই সময়ে আমরা যেন একে অপরের পাশে দাঁড়াই এবং কল্যাণে কাজ করি।”

সংগঠনের সভাপতি রাউফুল্লাহ খান সংঠনের উপদেষ্টা প্রফেসর ড. শেখ এম এম জাকির স্যার এবং সংগঠনের সকল সাধারণ সদস্যদের অনুষ্ঠানে উপস্থিত হওয়ায় ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে বলেন,

সংগঠনের সভাপতি রাউফুল্লাহ খান বলেন, “মিশ্র একটা আবেগের মধ্য দিয়ে আজকের এই নবীন বরণ এবং প্রবীণ বিদায় অনুষ্ঠানটির আয়োজন করা হয়। একটা আবেগ হচ্ছে “আনন্দ” যারা নবীন আছো তাদেরকে বরণ করে নেব। আরেকটা আবেগ হচ্ছে “দুঃখ” আজকে যারা প্রবীণ আছি ২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা, তারা বিদায় নেব।”

নবীনদের উদ্দেশ্য করে তিনি আরও বলেন, “তোমরা প্রথম বর্ষ থেকেই অল্প করে হলেও একাডেমিক ও যার যে ইচ্ছা আছে সেই অনুযায়ী পড়াশুনা করিও তাহলে দেখবে অনার্সে তোমাদের স্বপ্নের জায়গায় নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে। বিশ্ববিদ্যালয়ে তোমাদের নেতৃত্ব ও যোগ্যতার বিকাশ ঘটবে। এটা হচ্ছে নিজেকে আবিষ্কার করার একটা জায়গা। আমার ভেতর কী কী সুপ্ত প্রতিভা আছে, আমি নিজে কী, আমি কী করতে পারি? এই বিষয়গুলো বিকশিত করার একটা জায়গা। এসব সুপ্ত প্রতিভাগুলো উপস্থাপন করতে পারলে তোমাদেরকে অনেকের থেকে এগিয়ে রাখবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com