1. dailyainerkantho@gmail.com : admin :
আদমদীঘিতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে অটোরিকশাচালকের মৃত্যু!! - dailyainerkantho
২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| সন্ধ্যা ৭:১৬|
শিরোনামঃ
ঠাকুরগাঁওয়ে অস্থিরতা ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বিএনপির শেফালী হত্যায় অভিযুক্ত আঃ রাজ্জাক আটক বর্ণাঢ্য আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বিশ্ব ভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় মানবিক মূল্যবোধের আহ্বান ফকিরাপুল থেকে ১৮ বছর বয়সী তরুণী নিখোঁজ, সন্ধান চায় পরিবার। যোগাযোগ:০১৮৬৬২২৩৬৯৯ ঠাকুরগাঁওয়ে শুরু হয়েছে নতুন ফুটবল রেফারি প্রশিক্ষণ কোর্স আদমদীঘিতে সাইবার সুরক্ষা মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার!! ‎রাজশাহীতে ৮ দফা দাবিতে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধন ও মিছিল নোয়াখালী জেনারেল হাসপাতালে ভুল চিকিৎসা, এক জায়গায় ভেঙে গেছে, আর প্লাস্টার করিয়েছে অন্য যায়গায়। বিয়ের সাজের বদলে নিথর দেহ, মাধবপুরে দুই তরুণীর মৃত্যু

আদমদীঘিতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে অটোরিকশাচালকের মৃত্যু!!

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : রবিবার, নভেম্বর ১৫, ২০২৬,
  • 42 Time View

 

আদমদীঘিতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে অটোরিকশাচালকের মৃত্যু!!

বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ার আদমদীঘিতে ছিনতাইকারীদের হামলার শিকার হয়ে সোলায়মান আলী (৬০) নামে এক অটোরিকশাচালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার রাতে উপজেলার সান্তাহার-ছাতিয়ানগ্রাম সড়কের হেমতখালী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সোলায়মান আলী সান্তাহার পৌর শহরের বশিপুর সরদারপাড়া মহল্লার বাসিন্দা। তিনি মৃত ওসমান আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে সোলায়মান আলী অটোরিকশা নিয়ে নওগাঁ সদর উপজেলার খয়রাবাদ গ্রাম থেকে সান্তাহারের উদ্দেশ্যে রওনা হন। পথে হেমতখালী এলাকায় পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে তাঁর গতিরোধ করে। এ সময় তারা অটোরিকশাটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে সোলায়মান বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে দুর্বৃত্তরা তাঁকে বেধড়ক মারধর করে এবং একপর্যায়ে ছুরিকাঘাত করে। পরে অটোরিকশাটি ঘটনাস্থলে ফেলে রেখে পালিয়ে যায় তারা।

সোলায়মানের চিৎকার শুনে স্থানীয় গ্রামবাসী দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে তাঁকে উদ্ধার করেন। গুরুতর আহত অবস্থায় তাঁকে নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) জামিরুল ইসলাম জানান, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

একজন অটোরিকশাচালকের এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com