1. dailyainerkantho@gmail.com : admin :
দুদক এনফোর্সমেন্ট ইউনিট হতে আজ (১৩-০৭-২০২৫ খ্রি.) ৩টি অভিযোগের বিষয়ে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয় - dailyainerkantho
২৬শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| সন্ধ্যা ৭:০৪|
শিরোনামঃ
​ঠাকুরগাঁওয়ে ১১০ পিস টাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার বগুড়ায় ৪৫ দিনের নবজাতককে কোলে নিয়ে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রী গ্রেপ্তার!! ঠাকুরগাঁওয়ে ধানের শীষের পক্ষে জেলা ছাত্রদলের বিশাল শোডাউন ও মিছিল টানা ৭ দিন হিলি স্থলবন্দরের আমদানি রপ্তানি বন্ধ থাকার পর আবারও শুরু বাংলাদেশে প্রথম বারের মতো অতিপ্রক্রিয়াজাত খাদ্য ও পানীয়র মোড়কে সতর্কবার্তার (এফওপিল) জন্য প্রচারণা কর্মসূচির উদ্বোধন ইবিতে সুপারিশপ্রাপ্ত ১৯ জন সহকারী জজকে সংবর্ধনা মাধবপুরে জমি বিক্রির চেষ্টায় জালিয়াতির অভিযোগ, ৬ লাখ ৫০ হাজার টাকা ফেরত নিয়ে শঙ্কায় ক্রেতাপক্ষ তরুণ প্রজন্মের মানসিক সুস্থতা নিশ্চিত করা গেলে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে আরও বেগবান করা সম্ভব- চিফ হুইপ ​বুড়ির বাঁধে শুরু হয়েছে ঐতিহ্যবাহী মাছ শিকার উৎসব, হাজারো মানুষের ঢল রাজশাহীতে সরকারি রাস্তা দখল নিয়ে সংঘর্ষ: সংবাদকর্মীসহ আহত ৩, চন্দ্রিমা থানায় মামলা

দুদক এনফোর্সমেন্ট ইউনিট হতে আজ (১৩-০৭-২০২৫ খ্রি.) ৩টি অভিযোগের বিষয়ে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : রবিবার, জুলাই ১৩, ২০২৫,
  • 124 Time View

দুদক এনফোর্সমেন্ট ইউনিট হতে আজ (১৩-০৭-২০২৫ খ্রি.) ৩টি অভিযোগের বিষয়ে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়।

👉অভিযান ০১:
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, ঢাকা-তে কন্টিনজেন্সি বাজেটের অর্থ আত্মসাৎ এবং প্রশিক্ষণরত শিক্ষকদের নিম্নমানের খাবার প্রদানসহ নানাবিধ অনিয়ম-দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, প্রধান কার্যালয়, ঢাকা থেকে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়৷ অভিযানকালে এনফোর্সমেন্ট টিম সরকারি টিচার্স ট্রেনিং কলেজ সরেজমিনে পরিদর্শন করে। এছাড়াও অভিযোগ সংশ্লিষ্ট রেকর্ডপত্র যাচাই করা হয় এবং শিক্ষক, কর্মচারীসহ অন্যান্যদের বক্তব্য গ্রহণ করা হয়। অভিযানকালে প্রাপ্ত তথ্যাবলি পূর্ণাঙ্গরূপে পর্যালোচনাপূর্বক এনফোর্সমেন্ট টিম কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে।

👉অভিযান ০২:
২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নিজস্ব ড্রেজার দ্বারা “গড়াই নদী ড্রেজিং ও তীর সংরক্ষণ (২য় সংশোধিত) সংরক্ষণ” শীর্ষক প্রকল্পের আওতায় ড্রেজার ও সহযোগী জলযান পরিচালনার জন্য সরবরাহকৃত জ্বালানী ডিজেল ড্রেজিং কাজে ব্যবহার না করে বাইরে বিক্রয়পূর্বক বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, কুষ্টিয়া কর্তৃক বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, কুষ্টিয়া -এর ড্রেজার বিভাগে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ২০২৪-২৫ অর্থবছরে ড্রেজার মেশিন চলাকালীন ডিজেলের অধিযাচনপত্র, লগবুক, ডিজেল সরবরাহের টেন্ডার সংশ্লিষ্ট তথ্য ও রেকর্ডপত্র, ড্রেজার চালু থাকাকালীন কর্মঘণ্টার রেজিস্টার সংগ্রহ করা হয়েছে। প্রাথমিক পর্যালোচনায় অভিযোগের প্রাথমিক সত্যতা রয়েছে মর্মে এনফোর্সমেন্ট টিমের নিকট প্রতীয়মান হয়েছে। রেকর্ডপত্র যাচাই-বাছাই সাপেক্ষে টিম কর্তৃক কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে।

👉অভিযান ০৩:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের জমি ক্রয়, জনবল নিয়োগ, প্রশাসনিক কার্যক্রমে নানাবিধ অনিয়ম ও দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, কুমিল্লা হতে অপর একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুপস্থিত থাকায় অভিযানকালে টিম দায়িত্বরত ডেপুটি রেজিস্ট্রার এবং রেজিস্ট্রারের সাথে উক্ত অভিযোগের বিষয়ে বিস্তারিত আলোচনা করে। পরবর্তীতে সংশ্লিষ্ট রেকর্ডপত্র/তথ্যাদি সরবরাহের জন্য অধিযাচনপত্র প্রদান করে দুদক টিম। সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহপূর্বক পূর্ণাঙ্গরূপে পর্যালোচনা করে এনফোর্সমেন্ট টিম কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com