1. dailyainerkantho@gmail.com : admin :
কলেজে ভর্তির সুযোগ চাই’ লেখা প্ল্যাকার্ড হাতে ফেল করাদের বিক্ষোভ - dailyainerkantho
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| সকাল ৯:০১|
শিরোনামঃ
‎বাংলাদেশবিরোধী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক জিয়া কে নিয়ে (জাগপা) সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধানের কটুক্তির প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল পঞ্চগড়ের দুই মাদক কারবারীকে ৬ মাসের কারাদণ্ড তেঁতুলিয়ায় ডিসির মতবিনিময় সভায় সাংবাদিকদের ভিডিও বক্তব্য ও ছবি তুলতে নিষেধ করায় অনুষ্ঠান বর্জন অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সাতক্ষীরার উন্নয়ন ও জনগণের প্রত্যাশা নিয়ে সংবাদ সম্মেলন কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনায় অনিয়মের কোনো সুযোগ নেই: আইনমন্ত্রী পঞ্চগড়ে কৃষক কার্ড উদ্ধোধন তেতুলিয়ায় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন বাংলাদেশ সেক্রেটারিয়েট সার্ভিস অ্যাসোসিয়েশন, BSSA এর ঈদ পুনর্মিলনী গেট টুগেদার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হয় থমকে আছে মোল্লাবাজার সেতুর কাজ: দ্রুত সমাপ্তির দাবিতে সিরাজদিখানে মানববন্ধন

কলেজে ভর্তির সুযোগ চাই’ লেখা প্ল্যাকার্ড হাতে ফেল করাদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : মঙ্গলবার, জুলাই ১৫, ২০২৫,
  • 88 Time View

চলতি বছরের এসএসসি পরীক্ষায় ফেল করা শিক্ষার্থীরা রাজধানীর বকশিবাজারে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন।

সোমবার (১৪ জুলাই) বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত তারা সেখানে অবস্থান নেন। এ সময় তাদের হাতে ‘কলেজে ভর্তির সুযোগ চাই’, ‘সাপ্লিমেন্টারি পরীক্ষা চাই’, ‘এমসিকিউ ও সিকিউ মিলিয়ে ফলাফল চাই’ লেখা প্ল্যাকার্ড দেখা যায়।

তারা আরও বলেন, আমরা চাই, আমাদের সাপ্লিমেন্টারি পরীক্ষার ব্যবস্থা করে দেওয়া হোক। পাশাপাশি আমরা কলেজে ভর্তি হতে চাই। তা না হলে আমাদের এক বছর সময় নষ্ট হবে।

 

শিক্ষার্থীরা জানান, শুধু এমসিকিউ অংশে ১-২ নম্বর কম থাকায় তারা ফেল করেছেন। যদিও রচনামূলক অংশে তাদের নম্বর ৪০ থেকে ৫০-এর বেশি। ফলে এক বছরের জন্য তারা শিক্ষা কার্যক্রম থেকে ছিটকে পড়েছেন।

 

সাপ্লিমেন্টারি পরীক্ষার দাবি তোলা এসএসসিতে ফেল করা শিক্ষার্থীরা আরও বলেন, যেসব শিক্ষার্থী তিন বিষয়ের মধ্যে ফেল করেছেন, তাদের জন্য আগামী ১-২ মাসের মধ্যে সাপ্লিমেন্টারি পরীক্ষার ব্যবস্থা করা হলে অধিকাংশই উত্তীর্ণ হবেন। এতে করে শিক্ষার্থীরা মানসিকভাবে ভেঙে পড়া ও সমাজের অবহেলার শিকার হওয়া থেকে রক্ষা পাবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 dailyainerkantho