1. dailyainerkantho@gmail.com : admin :
নজরুল বিশ্ববিদ্যালয়ে ১৯ শিক্ষার্থী পেল ইন্সটিটিউট অব নজরুল স্টাডিজ বৃত্তি - dailyainerkantho
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| সকাল ৯:০০|
শিরোনামঃ
‎বাংলাদেশবিরোধী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক জিয়া কে নিয়ে (জাগপা) সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধানের কটুক্তির প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল পঞ্চগড়ের দুই মাদক কারবারীকে ৬ মাসের কারাদণ্ড তেঁতুলিয়ায় ডিসির মতবিনিময় সভায় সাংবাদিকদের ভিডিও বক্তব্য ও ছবি তুলতে নিষেধ করায় অনুষ্ঠান বর্জন অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সাতক্ষীরার উন্নয়ন ও জনগণের প্রত্যাশা নিয়ে সংবাদ সম্মেলন কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনায় অনিয়মের কোনো সুযোগ নেই: আইনমন্ত্রী পঞ্চগড়ে কৃষক কার্ড উদ্ধোধন তেতুলিয়ায় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন বাংলাদেশ সেক্রেটারিয়েট সার্ভিস অ্যাসোসিয়েশন, BSSA এর ঈদ পুনর্মিলনী গেট টুগেদার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হয় থমকে আছে মোল্লাবাজার সেতুর কাজ: দ্রুত সমাপ্তির দাবিতে সিরাজদিখানে মানববন্ধন

নজরুল বিশ্ববিদ্যালয়ে ১৯ শিক্ষার্থী পেল ইন্সটিটিউট অব নজরুল স্টাডিজ বৃত্তি

মো:শাহিদুল ইসলাম সবুজ,কবি নজরুল বিশ্ববিদ্যালয়
  • Update Time : মঙ্গলবার, জুলাই ১৫, ২০২৫,
  • 170 Time View

মোঃ শাহিদুল ইসলাম সবুজ,নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ অর্থবছরের জন্য ‘ইন্সটিটিউট অব নজরুল স্টাডিজ বৃত্তি’ প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই, ২০২৫) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অফিস কক্ষ সংলগ্ন কনফারেন্স কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ বৃত্তি প্রদান করা হয়।

ইন্সটিটিউট অব নজরুল স্টাডিজ-এর অতিরিক্ত পরিচালক রাশেদুল আনামের সঞ্চালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের  উপাচার্য ও ইন্সটিটিউট অব নজরুল স্টাডিজ-এর দায়িত্বপ্রাপ্ত পরিচালক প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আশরাফুল আলম এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, `শিক্ষা জীবনে কৃতিত্বের স্বাক্ষর রেখে বৃত্তি গ্রহণের এই দিন তোমাদের জন্য অত্যন্ত গর্বের এবং স্মরণীয় দিন। ভালো ফলাফল করলে সহপাঠি থেকে শুরু করে বাবা-মা, আত্মীয় স্বজন সবার কছেই অনেক উৎসাহ ও প্রসংশা পাওয়া যায়, যা অত্যন্ত আনন্দের। এই বৃত্তিপ্রদান অনুষ্ঠানে যে সনদ ও চেক প্রদান করা হচ্ছে তা তোমাদের জন্য প্রেরণামাত্র। তোমাদের আরো কঠিন পরিশ্রম করে ভবিষ্যৎ জীবনেও সফলতার স্বাক্ষর রাখতে হবে।’

তিনি আরও বলেন, ‘বিশ্বের বিভিন্ন দেশে দেখেছি সেখানে মেয়েরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের দেশেও আস্তে আস্তে তার প্রভাব পড়ছে। তোমাদের ফলাফলের ক্ষেত্রেও মেয়েরা অনেক এগিয়ে রয়েছ। আমি আশা করি তোমরা তোমাদের ভবিষ্যৎ জীবনে সুশৃঙ্খলভাবে কাজ করে সমাজ ও দেশকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তোমাদের ভবিষ্যৎ জীবনের সার্বিক সফলতা কামনা করছি।’

উল্লেখ্য,বিশ্ববিদ্যালয়ের ৬টি অনুষদের অধীন ১৯টি বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) পর্যায়ের চূড়ান্ত পরীক্ষায় বিভাগসেরা ১৯ জন শিক্ষার্থীকে দশ হাজার টাকার চেক এবং সনদপত্র প্রদান করা হয়।

প্রদত্ত বৃত্তিগুলোর নাম এবং বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেনঃ

কলা অনুষদ (প্রমীলা বৃত্তি):
বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের মোছা. আজমিরা আক্তার ,নাদিয়া আফরিন নিগার (ইংরেজি),অনামিকা চন্দ কেয়া (সঙ্গীত),মো. স্যাকলাইন আরাফাত (থিয়েটার),মুফিদা হাসান মিথিলা (ফিল্ম ও মিডিয়া)

বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ (কাজী সব্যসাচী বৃত্তি):
মো. রাফিউল ইসলাম (CSE),আল্পনা আক্তার কলি (EEE),তামান্না তাবাসুম কবীর (ESE)

সামাজিক বিজ্ঞান অনুষদ (কাজী অনিরুদ্ধ বৃত্তি):
অনন্যা দেব রায় (অর্থনীতি),মো. মুস্তাফিজুর রহমান (লোকপ্রশাসন),নাইয়ার সুলতানা বিপা (ফোকলোর),আফরোজা নাজনীন ইভা (নৃবিজ্ঞান),সুপ্রিয়া আচার্য্য (পপুলেশন সায়েন্স),
নিশাত আনজুম (স্থানীয় সরকার)

ব্যবসায় প্রশাসন অনুষদ (বুলবুল বৃত্তি):
রুকাইয়া জান্নাত শ্রাবনী (হিসাববিজ্ঞান),মোছা. স্বপ্না আক্তার (ফিন্যান্স),কাকলী আক্তার (HRM)

চারুকলা অনুষদ (উমা কাজী বৃত্তি):
মাহিমা তানজুম (চারুকলা)

আইন অনুষদ (কল্যাণী কাজী বৃত্তি):
মোছা. ফারজানা ফেরদৌসী (আইন ও বিচার)

এই বৃত্তিগুলো নজরুল পরিবার সদস্যদের নামানুসারে প্রদান করা হয় এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ পথচলায় অনুপ্রেরণা হিসেবে বিবেচিত হবে বলে আয়োজকেরা আশা প্রকাশ করেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 dailyainerkantho