1. dailyainerkantho@gmail.com : admin :
ইবিতে গ্রীন ভয়েসের বৃক্ষরোপণ ও সচেতনতামূলক কর্মসূচি - dailyainerkantho
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| সকাল ৯:০০|
শিরোনামঃ
‎বাংলাদেশবিরোধী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক জিয়া কে নিয়ে (জাগপা) সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধানের কটুক্তির প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল পঞ্চগড়ের দুই মাদক কারবারীকে ৬ মাসের কারাদণ্ড তেঁতুলিয়ায় ডিসির মতবিনিময় সভায় সাংবাদিকদের ভিডিও বক্তব্য ও ছবি তুলতে নিষেধ করায় অনুষ্ঠান বর্জন অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সাতক্ষীরার উন্নয়ন ও জনগণের প্রত্যাশা নিয়ে সংবাদ সম্মেলন কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনায় অনিয়মের কোনো সুযোগ নেই: আইনমন্ত্রী পঞ্চগড়ে কৃষক কার্ড উদ্ধোধন তেতুলিয়ায় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন বাংলাদেশ সেক্রেটারিয়েট সার্ভিস অ্যাসোসিয়েশন, BSSA এর ঈদ পুনর্মিলনী গেট টুগেদার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হয় থমকে আছে মোল্লাবাজার সেতুর কাজ: দ্রুত সমাপ্তির দাবিতে সিরাজদিখানে মানববন্ধন

ইবিতে গ্রীন ভয়েসের বৃক্ষরোপণ ও সচেতনতামূলক কর্মসূচি

ইবি প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, জুলাই ১৭, ২০২৫,
  • 360 Time View

পরিবেশবাদী যুব সংগঠন ‘গ্রীন ভয়েস’ ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার আয়োজনে পরিবেশ সচেতনতামূলক ক্যাম্পেইন ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচি পরিচালিত হয়। এ সময় শিক্ষার্থীদের মাঝে গাছ উপহার দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মহিরুল ইসলাম, সহকারী শিক্ষকবৃন্দ, গ্রীন ভয়েস ইবি শাখার কার্যনির্বাহীও সহযোগী সদস্যবৃন্দ এবং বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

এসময় মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মহিরুল ইসলাম বলেন, ‘গ্রীন ভয়েস ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে আজকে আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীদের গাছ উপহার দেওয়ার পাশাপাশি পরিবেশ সচেতনতামূলক ক্যাম্পেইন করা হয়। আমাদের প্রত্যেকের উচিত পরিবেশ সচেতন হওয়া। তোমরা যারা আজকে গ্রীন ভয়েস থেকে এসেছ তোমাদের সকলকে অনেক ধন্যবাদ। গ্রীন ভয়েস ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার উত্তরোত্তর সাফল্য কামনা করছি।’

সংগঠনটির সাধারণ সম্পাদক মিলন রানা বলেন, ‘এই কর্মসূচির মাধ্যমে আমরা শিশুদের মাঝে গাছ লাগানো ও পরিবেশের প্রতি ভালোবাসা গড়ে তোলার চেষ্টা করেছি। একটি গাছ শুধু ছায়া দেয় না, দেয় ভবিষ্যতের আশা। আমরা সবুজ বাংলাদেশের স্বপ্ন নিয়েই কাজ করছি। আমরা বিশ্বাস করি—প্রত্যেকটি গাছ মানে একটি প্রাণ, একটি আশা। একটি ছোট্ট চারা আজ যদি সঠিকভাবে পরিচর্যা পায়, আগামী দিনে সে আমাদের পরিবেশের রক্ষাকবচ হয়ে দাঁড়াবে।’

গ্রীন ভয়েস ইবি শাখার সভাপতি মো: ইমতিয়াজ আহাম্মেদ ইমন বলেন, ‘আমরা এমন এক সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, যখন জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ এবং বনভূমি ধ্বংস আমাদের অস্তিত্বকেই হুমকির মুখে ফেলেছে। এই প্রেক্ষাপটে একটি গাছ রোপণ করা মানে শুধু একটি চারা লাগানো নয়, এটি হলো ভবিষ্যতের জন্য একটি আশা রোপণ করা। তাই আমরা মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের পরিবেশ সচেতন ও গাছ উপহার দিয়ে বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করছি। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের যদি এখন থেকেই পরিবেশ সচেতন করা যায় তবে আমরা পরিবেশ দূষণ থেকে অনেকটাই রক্ষা পাব। একটি গাছ কেবল একজন মানুষ নয়, একটি সমাজ, একটি জাতি এবং একটি প্রজন্মের উপকারে আসে। আজকের এই কর্মসূচির মাধ্যমে আমরা শিক্ষার্থীদের একটি ইতিবাচক বার্তা পৌঁছে দিতে পেরেছি — “সবুজ বাঁচলে, বাঁচবে দেশ।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 dailyainerkantho