1. dailyainerkantho@gmail.com : admin :
গঠিত হচ্ছে নির্বাচন কেন্দ্রীক নতুন রাজনৈতিক জোট - dailyainerkantho
২৫শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| সকাল ৬:৫৬|
শিরোনামঃ
​বুড়ির বাঁধে শুরু হয়েছে ঐতিহ্যবাহী মাছ শিকার উৎসব, হাজারো মানুষের ঢল রাজশাহীতে সরকারি রাস্তা দখল নিয়ে সংঘর্ষ: সংবাদকর্মীসহ আহত ৩, চন্দ্রিমা থানায় মামলা পঞ্চগড়ে নারীসহ দুজনের মৃত্যু মানসিক ভারসাম্যহীন মিজানুর রহমানের মৃত্যুর বিচার কোথায়? পিছনে নয়, ঠাকুরগাঁওকে আধুনিক মডেলে রূপান্তর করতে চাই’: নির্বাচনী জনসভায় মির্জা ফয়সাল আমীন যুবদলের কেন্দ্রীয় সভাপতি-সাধারণ সম্পাদককে রাজশাহী মহানগর যুবদলের সম্মাননা স্মারক প্রদান অবৈধ বালু উত্তোলন বন্ধ, নদীতে হামলার সুষ্ঠু তদন্ত ও নিরাপত্তার দাবিতে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন বাংলাদেশ সমতা পার্টির প্রতিবাদী সমাবেশ- সরকারের ব্যর্থতায় তেল গ্যাস বিদ্যুৎতের লাগামহীন উর্ধগতি দাম কমানোর আহবান ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন: ব্যবসায়ী নেতাদের সঙ্গে মির্জা ফয়সল আমীনের মতবিনিময় সভা 0x4313e5d5

গঠিত হচ্ছে নির্বাচন কেন্দ্রীক নতুন রাজনৈতিক জোট

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : রবিবার, জুলাই ২৭, ২০২৫,
  • 138 Time View

ফ্যাসিস্ট ও আধিপাত্যবাদমুক্ত, বৈষম্য হীন গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে সমমনা রাজনৈতিক দলগুলোর একটি ঐক্যবদ্ধ প্লাটফরম গঠনের উদ্দেশ্য ৮৫টি রাজনৈতিক দলের নেতৃবৃন্দের উপস্থিতিতে মতবিনিময় ও মুক্তালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ জুলাই)
শনিবার ২০২৫ সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকার পুরানা পল্টনস্থ একটি রেস্তোরাঁয় এ সভার আয়োজন করা হয়।

সভায় নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ আন্দোলন, ঐক্যবদ্ধ নির্বাচন, ঐক্যবদ্ধ সরকার- এই তিন মূলনীতি এবং জুলাই সনদ ঘোষণা, রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার ও সব গণহত্যার বিচার- এই দফা দাবির ভিত্তিতে ‘জাতীয় ঐক্যজোট’ নামে নতুন রাজনৈতিক জোট গঠনের সিদ্ধান্তে উপনীত হন।

বাংলাদেশ স্বাধীনতা পার্টির চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন খানের সভাপতিত্বে ও বাংলাদেশ মুসলিম সমাজের চেয়ারম্যান মাসুদ হোসেনের পরিচালনায় সভায় নেতৃবৃন্দ বলেন, ‘৫ আগস্ট ফ্যাসিবাদি গোষ্ঠীর পলায়নের পর জনগণের বুকে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন লালিত হয়। এই স্বপ্ন বাস্তবায়নের জন্য রাষ্ট্রের সংবিধানিক সংস্কার প্রয়োজন। শাপলা চত্বরসহ জুলাই-আগস্টের গণহত্যার দ্রুত বিচার সম্পূর্ণ করা, জুলাই সনদ ঘোষণা ও বাস্তবায়ন প্রয়োজন।’

নেতৃবৃন্দ ঢাকায় জাতিসংঘের মানবাধিকার অফিস স্থাপনের তীব্র বিরোধিতা করেন ও আগামী নির্বাচন পিআর পদ্ধতিতে অনুষ্ঠিত হওয়ার পক্ষে মতামত ব্যক্ত করেন।

সভায় বক্তব্য রাখেন ইসলামী মহাজোটের চেয়ারম্যান মাওলানা আলতাফ হোসেন, ইসলামি ঐক্য জোটের সিনিয়র ভাইস চেয়ারম্যান মাওলানা শওকত আমিন, বাংলাদেশ জনতার ফন্টের চেয়ারম্যান আবু আহাদ আল মামুন, বাংলাদেশ গণ আজাদী লীগের চেয়ারম্যান মুহাম্মদ আতা উল্লাহ খান, বাংলাদেশ জাস্টিস অ্যান্ড ডেভলপমেন্ট পার্টি চেয়ারম্যান দেলোয়ার হোসেন, জনজোটের চেয়ারম্যান মোজাম্মেল মিয়াজী, বাংলাদেশ ইসলামী দলের চেয়ারম্যান মাওলানা শামসুল হক খান, বাংলাদেশ নেজামে পার্টির মহাসচিব আব্দুল মোমেন, বাংলাদেশ জাস্টিস পার্টি চেয়ারম্যান আবুল কাশেম মজুমদার, বিএনজেপির চেয়ারম্যান আবু আহাদ নূর, দেশ প্রেমিক নাগরিক পার্টির চেয়ারম্যান আহসানুল্লাহ শামীম, ইসলামী সমাজতান্ত্রিক পার্টির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার হাফিজুর রহমান, বাংলাদেশ মুসলিম লীগের নেতা আব্দুল আলিম, বাংলাদেশ মানবাধিকার আন্দোলনের চেয়ারম্যান খাজা মহিবুল্লাহ শান্তিপুরী, মুভমেন্ট ফর প্যালেস্টাইন আহ্বায়ক হারুন অর রশিদ খানম, বাংলাদেশ জাস্টিস ফর মুভমেন্টের মহাসচিব ড. নাজিম উদ্দিন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com