1. dailyainerkantho@gmail.com : admin :
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন: ব্যবসায়ী নেতাদের সঙ্গে মির্জা ফয়সল আমীনের মতবিনিময় সভা - dailyainerkantho
২৩শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শুক্রবার| সন্ধ্যা ৬:৩৯|
শিরোনামঃ
অবৈধ বালু উত্তোলন বন্ধ, নদীতে হামলার সুষ্ঠু তদন্ত ও নিরাপত্তার দাবিতে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন বাংলাদেশ সমতা পার্টির প্রতিবাদী সমাবেশ- সরকারের ব্যর্থতায় তেল গ্যাস বিদ্যুৎতের লাগামহীন উর্ধগতি দাম কমানোর আহবান ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন: ব্যবসায়ী নেতাদের সঙ্গে মির্জা ফয়সল আমীনের মতবিনিময় সভা 0x4313e5d5 হরিণাকুণ্ডুতে দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শাড়ি বিতরন। ​ঠাকুরগাঁওয়ে ধানের শীষের গণসংযোগ: প্রার্থীকে ফুলের মালা পরিয়ে বরণ করল দুই শিশু হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ২৯ অক্টোবর ভারতীয় হাইকমিশন ঘেরাওয়ের ঘোষণা এনআরসির “নিপীড়িত মানুষের পক্ষে লড়তে আইন পেশায় ফিরব” – ড. নয়ন বাঙালি ঠাকুরগাঁওয়ে তিন দিনব্যাপী নাট্য কর্মশালার উদ্বোধন

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন: ব্যবসায়ী নেতাদের সঙ্গে মির্জা ফয়সল আমীনের মতবিনিময় সভা

নুরে আলম শাহ
  • Update Time : শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬,
  • 10 Time View

 

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন: ব্যবসায়ী নেতাদের সঙ্গে মির্জা ফয়সল আমীনের মতবিনিময় সভা

নুরে আলম শাহ, ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁও-১ সংসদীয় আসনের উপনির্বাচন উপলক্ষে রেস্তোরাঁ, বেকারি ও চাইনিজ রেস্টুরেন্ট ব্যবসায়ী নেতাদের সঙ্গে নির্বাচনী মতবিনিময় সভা করেছেন বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমীন।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত ৯ টায় ঠাকুরগাঁও প্রেসক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ রেস্টুরেন্ট মালিক সমিতি, বেকারি মালিক সমিতি ও চাইনিজ মালিক সমিতির ঠাকুরগাঁওয়ের নেতৃবৃন্দের যৌথ আয়োজনে সভায় ব্যবসা খাতের সার্বিক উন্নয়ন, বিদ্যমান সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফয়সল আমীন ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, ব্যবসা পরিচালনার ক্ষেত্রে বিদ্যমান প্রতিবন্ধকতা দূরীকরণ এবং স্থানীয় ব্যবসা-বাণিজ্যের পরিবেশ ও মানোন্নয়নের বিষয়ে তাঁর অঙ্গীকার ব্যক্ত করেন। সেইসাথে আগামী ২৯ অক্টোবর ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান তিনি।

এ সময় ব্যবসায়ী ও সংশ্লিষ্ট সংগঠনের নেতারা ঠাকুরগাঁওয়ের রেস্তোরাঁ, বেকারি ও চাইনিজ রেস্টুরেন্ট ব্যবসার উন্নয়নে বিভিন্ন সমস্যা ও দাবি তুলে ধরেন। পাশাপাশি স্থানীয় ব্যবসা-বাণিজ্যের অগ্রগতি এবং আসন্ন উপনির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার অঙ্গীকার ব্যক্ত করেন হোটেল ব্যবসায়ীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com