1. dailyainerkantho@gmail.com : admin :
নায়ক জসীমের কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত ছেলে রাতুল। - dailyainerkantho
৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| সকাল ১০:৫৮|

নায়ক জসীমের কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত ছেলে রাতুল।

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : সোমবার, জুলাই ২৮, ২০২৫,
  • 447 Time View

 

নায়ক জসীমের কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত ছেলে রাতুল।

 

বাবার কবরে চিরনিদ্রায় শয়িত হয়েছেন নায়ক জসীমের ছেলে সংগীতশিল্পী এ কে রাতুল। সোমবার (২৮ জুলাই) সকালে রাজধানীর বনানী কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

এর আগে রোববার বাদ মাগরিব উত্তরার ৭ নম্বর সেক্টরের পার্ক মসজিদে রাতুলের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

২৭ জুলাই উত্তরার একটি জিমে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন রাতুল। পরে তাকে উত্তরার একটি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে লুবনা হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

রাতুল ‘ওন্ড’ ব্যান্ডের ভোকালিস্ট ও বেজিস্ট ছিলেন। ‘ওন্ড’-এর প্রথম অ্যালবাম ‘ওয়ান’ আসে ২০১৪ সালে। ২০১৭ সালে দ্বিতীয় অ্যালবাম ‘টু’ মুক্তির পর ব্যান্ডটি জনপ্রিয়তা লাভ করে। রাতুল রক সংগীতের একজন প্রযোজকও ছিলেন।

রাতুল অন্য ব্যান্ডেও কাজ করেন। তিনি অর্থহীনের ফিনিক্সের ডায়েরি-১–এর সাউন্ডের কাজ করেছেন। তিনি নায়ক জসীমের মেজ ছেলে। তার অন্য দুই ভাইও এ কে রাতুলও সংগীতশিল্পী এবং এ কে সামী একজন ড্রামার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com