1. dailyainerkantho@gmail.com : admin :
আবাসিক হোটেল থেকে পুরুষ সঙ্গীসহ টিকটকার মাহি আটক - dailyainerkantho
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| সন্ধ্যা ৭:৩৪|
শিরোনামঃ
‎বাংলাদেশবিরোধী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক জিয়া কে নিয়ে (জাগপা) সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধানের কটুক্তির প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল পঞ্চগড়ের দুই মাদক কারবারীকে ৬ মাসের কারাদণ্ড তেঁতুলিয়ায় ডিসির মতবিনিময় সভায় সাংবাদিকদের ভিডিও বক্তব্য ও ছবি তুলতে নিষেধ করায় অনুষ্ঠান বর্জন অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সাতক্ষীরার উন্নয়ন ও জনগণের প্রত্যাশা নিয়ে সংবাদ সম্মেলন কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনায় অনিয়মের কোনো সুযোগ নেই: আইনমন্ত্রী পঞ্চগড়ে কৃষক কার্ড উদ্ধোধন তেতুলিয়ায় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন বাংলাদেশ সেক্রেটারিয়েট সার্ভিস অ্যাসোসিয়েশন, BSSA এর ঈদ পুনর্মিলনী গেট টুগেদার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হয় থমকে আছে মোল্লাবাজার সেতুর কাজ: দ্রুত সমাপ্তির দাবিতে সিরাজদিখানে মানববন্ধন

আবাসিক হোটেল থেকে পুরুষ সঙ্গীসহ টিকটকার মাহি আটক

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বৃহস্পতিবার, আগস্ট ২৮, ২০২৫,
  • 288 Time View

 

আবাসিক হোটেল থেকে পুরুষ সঙ্গীসহ টিকটকার মাহি আটক

 

বরিশাল নগরীর একটি আবাসিক হোটেল থেকে পুরুষ সঙ্গীসহ টিকটকার মাহিয়া মাহিকে আটক করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ।

বুধবার (২৭ আগস্ট) দিবাগত মধ্যরাতে নগরীর পোর্ট রোড এলাকার হোটেল রোদেলা থেকে বহুল সমালোচিত টিকটকার মাহিয়া মাহিকে থানায় নিয়ে যাওয়া হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, নিয়মিত অভিযানের অংশ হিসেবে নগরীর হোটেল রোদেলা ও আশপাশের বিভিন্ন আবাসিক হোটেলে অভিযান পরিচালনাকালে হোটেল রোদেলার একটি কক্ষ থেকে স্বামী-স্ত্রী পরিচয়ে একজন পুরুষের সঙ্গে সমালোচিত টিকটকার মাহিয়া মাহিকে পাওয়া যায়। এ সময় তাদের সহযোগী আরও একজন তরুণীকে আটক করা হয়েছে।

স্বামী-স্ত্রী পরিচয় দিলেও টিকটকার মাহিয়া মাহি প্রাথমিকভাবে কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। এ কারণে জিজ্ঞাসাবাদের জন্য তাদের কোতোয়ালি মডেল থানায় নিয়ে যাওয়া হয়েছে।

কোতয়ালী মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন, হোটেল রোদেলা থেকে ২জন তরুণী ও ১ জন ছেলেকে থানা হেফাজতে আনা হয়েছে। এর মধ্যে স্বামী-স্ত্রী পরিচয় দেওয়া ব্যক্তিদের ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে।

অপরদিকে, বহুল সমালোচিত টিকটকার মাহিয়া মাহিকে পুরুষ সঙ্গীসহ আটকের খবর পেয়ে তাৎক্ষণিক সংবাদকর্মীরা ওই হোটেলের সামনে উপস্থিত হয়ে ভিডিও ধারণ করার সময় মাহিয়া মাহি ও তার সঙ্গে থাকা অন্যান্য সহযোগীরা সাংবাদিকদের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 dailyainerkantho