1. dailyainerkantho@gmail.com : admin :
অবরোধেই জবাব দেবে ইবি শিক্ষার্থীরা—হত্যার প্রমাণেও প্রশাসন নিশ্চুপ কেন? - dailyainerkantho
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| বিকাল ৪:৪৯|
শিরোনামঃ
গ্রীন ভয়েস-এর ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: নদী ও জলাশয় রক্ষায় গ্রীন ভয়েস-এর ৫ দফা দাবিসমূহ ‎বাংলাদেশবিরোধী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক জিয়া কে নিয়ে (জাগপা) সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধানের কটুক্তির প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল পঞ্চগড়ের দুই মাদক কারবারীকে ৬ মাসের কারাদণ্ড তেঁতুলিয়ায় ডিসির মতবিনিময় সভায় সাংবাদিকদের ভিডিও বক্তব্য ও ছবি তুলতে নিষেধ করায় অনুষ্ঠান বর্জন অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সাতক্ষীরার উন্নয়ন ও জনগণের প্রত্যাশা নিয়ে সংবাদ সম্মেলন কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনায় অনিয়মের কোনো সুযোগ নেই: আইনমন্ত্রী পঞ্চগড়ে কৃষক কার্ড উদ্ধোধন তেতুলিয়ায় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন বাংলাদেশ সেক্রেটারিয়েট সার্ভিস অ্যাসোসিয়েশন, BSSA এর ঈদ পুনর্মিলনী গেট টুগেদার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়

অবরোধেই জবাব দেবে ইবি শিক্ষার্থীরা—হত্যার প্রমাণেও প্রশাসন নিশ্চুপ কেন?

ইবি প্রতিনিধি
  • Update Time : রবিবার, আগস্ট ৩, ২০২৫,
  • 164 Time View

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের মেধাবী শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর হত্যাকাণ্ডের প্রতিবাদে ও খুনিদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। রবিবার (৩ আগস্ট) বিকেলে সাজিদের মৃত্যুর ময়নাতদন্তের চূড়ান্ত রিপোর্ট প্রকাশর পরপরই ‘জাস্টিস ফর সাজিদ আব্দুল্লাহ’ -এর ডাকে এ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।

জানা যায়, রবিবার বিকেলে সাজিদের মৃত্যুর ময়নাতদন্তের ভিসেরা রিপোর্ট হাতে পেয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে উল্লেখ করা আছে, “মৃত্যুর কারণ হল শ্বাসরোধজনিত শ্বাসকষ্ট, যা মৃত্যুর আগে ঘটেছে এবং এটি হত্যাজনিত। ময়নাতদন্ত করার সময় থেকে আনুমানিক ৩০ ঘণ্টা আগে মৃত্যুর ঘটনা ঘটেছে।” এরই তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বিশ্ববিদ্যালয়ের জিয়ামোড় এলাকা থেকে একটি মিছিল শুরু করে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে শিক্ষার্থীরা। এসময় পরবর্তী দিনের কর্মসূচি হিসেবে সাজিদ হত্যার ব্যাখ্যা ও বিচারের দাবিতে সোমবার প্রশাসন ভবন অবরোধের ঘোষণা দিয়ে সমাবেশ শেষ করেন তারা।

এসময় তাদের ‘বিচার বিচার বিচার চাই সাজিদ হত্যার বিচার চাই’, ‘জুলাই যোদ্ধা কবরে খুনি কেন বাহিরে’, ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই খুনিদের ফাসি চাই’, ‘ক্যাম্পাসে লাশ পড়ে প্রশাসন কি করে’, ‘খুনিদের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও’, ‘আমার ভাই কবরে খুনি কেন বাহিরে’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ও সাজিদের বন্ধু মোসাদ্দেক হোসেন বলেন, “পুকুরে সাজিদের লাশ পাওয়ায় পর থেকে প্রশাসন তালবাহানা শুরু করেছে।তারা বলেছিল ২৪ ঘন্টার ভিতরে রিপোর্ট দিবে কিন্তু সেই রিপোর্ট দিয়েছে ৪৮ ঘন্টা পরে। এই তালবাহানা আর মেনে নেওয়া হবে না। আজকে আমরা ফরেনসিক রিপোর্ট পেয়েছি, সেখান দেখা যাচ্ছে সাজিদ আব্দুল্লাহকে রাত তিনটার দিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। প্রশাসনকে বলতে চাই আপনারা হত্যাকারীকে দ্রুত চিহ্নত করে বিচার নিশ্চিত করুন। তা না করতে পারলে ছাত্রজনতা তাদের পথ বেছে নেবে। আমরা যে রিপোর্ট পেয়েছি এটা মেডিকেল থেকে পেয়েছি, এখন আমরা আপনাদের রিপোর্ট দেখতে চাই।”

ইবি ছাত্রদলের সদস্য নুর উদ্দিন বলেন,”খুন হয়েছে আমার ভাই ঘরে থাকার সময় নাই। সাজিদ হত্যা হয়েছে ১৭ জুলাই অথচ এখনো বিচার হয়নি। আমরা চাই পিবিআই সহ বিচার বিভাগীয় তদন্ত করে হত্যাকারীদের বিচার নিশ্চিত করুন। যদি ৪৮ ঘন্টার মধ্যে সাজিদ হত্যাকারীদের কাউকে গ্রেপ্তার করা না হয় তাহলে বিশ্ববিদ্যালয় শাটডাউন করে দেয়া হবে। সাজিদ হত্যার বিচারের দাবিতে দুর্বার আন্দোলনের সাথে শাখা ছাত্রদল ছিলো এবং বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলনের সাথে মাঠে থাকবে ইনশাআল্লাহ।”

হাসানুল বান্না অলি (ইবি ছাত্রশিবির নেতা) বলেন,”আজকে সকলে নিশ্চিত হয়েছে সাজিদকে ১৭৫ একরে হত্যা করা হয়েছে। সাজিদকে যারা হত্যা করেছে তাদের বিচার নিশ্চিত করুন। যেই হত্যাকারী হোক না কেন ১৭৫ একরে তার বিচার নিশ্চিত করতে হবে। আর কোনো শিক্ষার্থী যেন হত্যা না হয় তা নিশ্চিত করতে হবে। আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা আপনারা সাজিদ হত্যার বিচারের দাবিতে যে আন্দোলনের ডাক দিবেন কোনো দল মত না ভেবে আন্দোলন থাকবো। আমরা দেখতে চাই কতবড় কালিজাধারী ব্যক্তি ১৭৫ সাজিদকে হত্যা করেছে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 dailyainerkantho